• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু

দিনকাল বিডি / ২০০ Time View
প্রকাশঃ সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

‎কুড়িগ্রাম প্রতিনিধিঃ ‎কুড়িগ্রামের উলিপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আসাদুল ইসলাম(৩৫) নামে এক ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) রাতে দোকানে কাজ করার সময় এ দুর্ঘটনাটি ঘটে।

‎নিহত আসাদুল ইসলাম উপজেলার ধামশ্রেনী ইউনিয়নের ৩নং ওয়ার্ড খোয়াজ খামার গ্রামের আব্দুল মোতালেব’র ছেলে।

‎প্রত্যক্ষদর্শীরা জানায়, আসাদুল কয়েক বছর পূর্বে উপজেলার ধামশ্রেনী ইউনিয়নের চৌমহোনী বাজারে একটি ওয়ার্কশপের দোকান দেন। রোববার রাতে দোকানে কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আসাদুলকে মৃত ঘোষণা করে।

‎উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মেহেরুল ইসলাম বলেন, রাতে ওই যুবককে হাসপাতালে নিয়ে আসা হয়। প্রাথমিক পর্যবেক্ষণ শেষে আমরা তাকে মৃত ঘোষণা করি। হাসপাতালে আনার পূর্বেই তার মৃত্যু হয়েছিল।

‎এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান বলেন, কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category