• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

উলিপুরে বিধবা নারীকে ধর্ষন চেষ্টার অভিযোগে একজন গ্রেপ্তার

দিনকাল বিডি ২৪ / ১৪৬ Time View
প্রকাশঃ সোমবার, ১৮ মার্চ, ২০২৪

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে এক বিধবা নারীকে ধর্ষন চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই নারী বাদী হয়ে থানায় মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে মুকুল হোসেন (৪০) নামের একজনকে আটক করেন। ঘটনাটি ঘটেছে, উপজেলার পান্ডুল এলাকায়। আটক ব্যক্তিকে সোমবার (১৮ মার্চ) বিকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠনো হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, উপজেলার পান্ডুল ইউনিয়নের এলাকার ওই নারীর (৩৫) স্বামী সাড়ে চার বছর পূর্বে মৃত্যুবরণ করেন। এরপর থেকে ওই বিধবা নারী তার দুই শিশু সন্তানসহ কষ্ট করে দিনাতিপাত করছিলেন। তার অসহায়ত্বের সুযোগে প্রতিবেশি মোহাম্মদ আলীর ছেলে মুকুল হোসেন বিধবা ওই নারীর মোবাইল নাম্বার সংগ্রহ করে প্রেমের প্রস্তাবসহ কু-প্রস্তাব দিয়ে আসছিল। ওই নারী বিষয়টি মুকুলের পরিবারকে অবগত করলে তিনি আরও ক্ষিপ্ত হয়ে উঠেন। এরপর থেকে ওই নারীর ক্ষতি করার সুযোগ খুঁজতে থাকেন মুকুল।

এক পর্যায়ে গত ২২ ফেব্রুয়ারী দুপুরে ওই নারীর বাড়িতে একা পেয়ে মুকুল জোড়পূর্বক ধর্ষনের চেষ্টা করে। এ সময় তার চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে আসলে মুকুল পালিয়ে যায়। এরপর রোববার (১৭ মার্চ) রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মুকুলকে আসামী করে থানায় মামলা হয়। মামলার পর থানা পুলিশ অভিযান চালিয়ে রাতেই মুকুলকে গ্রেপ্তার করেন।

উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম মর্তুজা বলেন, বিধবা নারীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মুকুলকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে সোমবার (১৮ মার্চ) বিকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠনো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category