• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

উলিপুরে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

দিনকাল বিডি ২৪ / ১৫৪ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সফল স্বপ্নসারথি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্বজন সমাবেশের আয়োজনে বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুরে প্রেসক্লাব উলিপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

প্রেসক্লাবের সভাকক্ষে উপজেলা স্বজন সমাবেশের আহবায়ক সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম দুলালের সভাপতিত্বে ও দৈনিক যুগান্তর উলিপুর প্রতিনিধি উত্তম কুমার সেনগুপ্ত লক্ষণের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন- পৌর মেয়র আলহাজ মামুন সরকার মিঠু, এমএ মতিন কারিগরি ও কৃষি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খোরশেদ আলম, সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী, বিশিষ্ট শ্রমিক নেতা আব্দুল মোতালেব, সাংবাদিক প্রভাষক মুরাদ হোসেন, চন্দন সরকার, জাহিদ হাসান, শিমুল দেব, আব্দুল মান্নান, জিয়ন রায়হান, সাবেক ছাত্রলীগ নেতা মিঠু মিয়া প্রমুখ।
বক্তারা যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের বর্ণাঢ্য কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন। তারা বলেন, তিনি একাধিক শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলে হাজার হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছেন। তার গড়ে তোলা প্রতিষ্ঠান দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তার প্রতিষ্ঠিত যমুনা গ্রুপ দেশের উন্নয়নে ও কল্যানে ধারাবাহিকভাবে ভুমিকা রেখে চলছেন।
সভা শেষে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন হযরত ফাতিমা (রাঃ) পৌর বালিকা বিদ্যালয় ও কলেজের সহকারী শিক্ষক সাংবাদিক আবুল কালাম আজাদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category