• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

উলিপুরে শিয়াল মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের

দিনকাল বিডি ২৪ / ৭৮ Time View
প্রকাশঃ বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের উলিপুরে পাট ক্ষে‌তে শিয়া‌লের উপদ্রব থেকে রক্ষা করতে তৈরি করা বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল হা‌কি‌ম (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বুধবার (৩০ এপ্রিল) সকা‌লে উলিপুর পৌরসভার না‌রি‌কেলবা‌ড়ি সন‌্যাসীরতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুল হাকিম ওই এলাকার নুরুল হ‌কের ছে‌লে।

জানা গেছে, পৌরসভার না‌রি‌কেলবা‌ড়ি সন‌্যাসীরতলা এলাকায় বা‌ড়ির পার্শ্ববর্তী জ‌মি‌তে পাট চাষ ক‌রছেন কৃষক আব্দুল হাকিম। কিছুদিন ধরে পাট ক্ষেতে শিয়ালের উপদ্রব দেখা দেয়। শিয়ালের উপদ্রব থেকে পাট ক্ষেত রক্ষা করতে চারপাশে জিআই তার ঝুলিয়ে তাতে বিদ্যুৎসংযোগ দিয়ে ফাঁদ তৈরি করে রাখেন। বুধবার সকালে বিদ‌্যু‌তের সং‌যোগ বি‌চ্ছিন্ন না ক‌রেই পাট ক্ষে‌ত দেখ‌তে গে‌লে ভুলবশত বৈদ্যুতিক তারের সঙ্গে জড়িয়ে আব্দুল হা‌কিম বিদ‌্যুৎস্পৃষ্ট হয়ে জ‌মি‌তে প‌ড়ে যান। পরে স্থানীয় এক বা‌সিন্দা জমিতে ঘাস কাট‌তে গি‌য়ে আব্দুল হা‌কিমকে পড়ে থাক‌তে দে‌খে ডাকচিৎকার শুরু করেন। এরপর এলাকার লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে নি‌লে কর্তব‌্যরত চি‌কিৎসক আব্দুল হাকিমকে মৃত ঘোষণা ক‌রেন।

এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. ‌জিল্লুর রহমান জানান, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category