• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

উলিপুরে ১ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ১২৫ Time View
প্রকাশঃ শনিবার, ২ মার্চ, ২০২৪

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গোলাম মোস্তফা ওরফে মোস্ত(২৮) কে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উলিপুর পৌরসভার সরদারপাড়া গ্রামের নুর ইসলাম মগার পুত্র।

পুলিশ জানায়, গত ২০২১ সালে মাদকসহ গ্রেফতার হয় গোলাম মোস্তফা ওরফে মোস্ত। সেই মামলায় ২০২৩ সালের ২৩ নভেম্বর বিজ্ঞ আদালত তাকে ১ বছরের সশ্রম কারাদন্ড এবং ১ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। মামলার রায়ের পর থেকেই পলাতক ছিলেন গোলাম মোস্তফা। শুক্রবার(১ মার্চ) সন্ধ্যায় উলিপুর থানার এএআই আরিফুল ইসলাম, কং হারুন অর রশীদ গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলার সাভার উপজেলার কোনাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন।

শনিবার(২ মার্চ) দুপুরে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম মর্তুজা বলেন, বিভিন্ন তথ্য-প্রযুক্তির সহায়তায় ওয়ারেন্টভূক্ত পলাতক আসামীকে গ্রেফতার করা হয়। তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category