• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ নওগাঁর মান্দায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা রাজশাহীতে মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধ দমনে কঠোর নির্দেশনা, অবৈধ অটোরিকশা বন্ধের তাগিদ নওগাঁর বদলগাছীতে ১৫ শিক্ষার্থীর মাথার চুল বিকৃতভাবে কেটে দেওয়ার অভিযোগ ডেভিস কাপ খেলতে ভিয়েতনাম যাচ্ছেন রাজশাহীর কৃতি টেনিস খেলোয়াড় রাকীন বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত প্রতিপাদ্য: “করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ” নওগাঁ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় বাবুল চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা পত্নীতলায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত স্বপ্ন সাফ গেমসে ভালো করা: সাঁতারে নতুনদের অনুপ্রেরণা সেরা সাঁতারু জুঁই

ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হলে ইসলামের বিজয় নিশ্চিত – মাওঃ রফিকুল ইসলাম

দিনকাল বিডি / ২১৫ Time View
প্রকাশঃ রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪

স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ
জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল ও ওলামা বিভাগীয় কেন্দ্রীয় সভাপতি মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হলে এদেশে ইসলামের বিজয় কেউ ঠেকাতে পারবে না। কোন আধিপত্যবাদী ও সাম্রাজ্যবাদী শক্তি বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব নিয়েও আর ছিনিমিনি খেলতে পারবেনা।
তিনিবলেন,
দেশ দ্বিতীয়বার স্বাধীন হলেও আমরা এখনো ইসলামী রাষ্ট্র ব্যাবস্থা কায়েম করতে পারিনি।ইসলামী আদর্শই কেবল মাত্র পার’ একটি ইনসাফ পূর্ণ আদর্শ সমাজ ব্যাবস্থা কায়েম করতে,ইসলামী রাষ্ট্র ব্যাবস্থা ই পারে একটি সন্ত্রাস ও দুর্ণীতি মুক্ত সমাজ ব্যাবস্থা উপহার দিতে। দেশে এখন সবচেয়ে বড় সংকট হচ্ছে দক্ষ,সৎ ও চরিত্রবান নেতৃত্বের সংকট।এই সংকট আলেম ওলামাদের পুরণ করতে হবে। তাই ওলামাদের দেশের নেতৃত্ব সংকট পুরন করতে সকল বিবেদ ভূলে নিজেদের প্রস্তুত করতে হবে। এজন্য মসজিদ গুলোকে ইসলামের সঠিক দাওয়াতের কেন্দ্র বানাতে হবে। কওমি বলেন আলিয়া ববলেন সকল ওলামাএকরামের মাঝ খানের দেয়াল ভেঙ্গে ফেলতে হবে। সবাই আমরা মৌলিক বিষয়ে এক তাই অযথা ছুতা নিয়ে আমরা বিবেদ তৈরী করবনা।আমাদের বক্তব্য হলো দলমত নির্বিশেষে সকল শ্রেণীর আলেম ওলামাদের সামনে এগিয়ে নেয়া।

গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে
ওলামা মাশায়েখ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন । রোববার বিকেলে গাজীপুর মহানগরীর একটি কমিউনিটি সেন্টারে জেলা জামায়াতের আমীর ড. মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা সেফাউল হকের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ যাইনুল আবেদীন। আরো বক্তব্য দেন, ওলামা বিভাগের ঢাকা উত্তর বিভাগীয় টীম প্রধান মাওলানা দেলোয়ার হোসেন, জেলা জামায়াতের সেক্রেটারী মো. সফি উদ্দিন, জেলা নায়েবে আমীর আবদুল হাকিম, জেলা সহকারী সেক্রেটারী আনিসুর রহমান বিশ্বাস, জেলা ওলামা বিভাগীয় সেক্রেটারী মাওলানা সামছুল আলম, মাওলানা ফয়জুল করিম, জেলা প্রচার সম্পাদক অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান খান, জেলা দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী, সালনা ইসলামীয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা লোকমান হোসাইন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category