• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

কালাইয়ে পরিত্যক্ত ভিটা থেকে মাদ্রাসা প্রতিষ্ঠাতার লাশ উদ্ধার

দিনকাল বিডি / ১৬৪ Time View
প্রকাশঃ রবিবার, ১১ জুন, ২০২৩

মোঃ ফারুক হোসেন
কালাই প্রতিনিধি

জয়পুরহাটের কালাইয়ে আলহাজ্ব সিরাজুল ইসলাম (৬৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রবিবার (১১জুন) সকালে উপজেলার আহম্মেদাবাদ ইউনিয়নের পাকুরিয়া কাথাইল এলাকায় একটি পরিত্যক্ত ভিটা থেকে মরদেহটি উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
কালাই থানার ওসি এস এম মঈনুদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
মৃত সিরাজুল ইসলাম পাকুরিয়া কাথাইল গ্রামের মৃত রইচ উদ্দীনের ছেলে। তার পরিবার ও স্বজনদের দাবি পরিকল্পিত ভাবে অপহরণের পর তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

এলাকাবাসী জানায়, আলহাজ্ব সিরাজুল ইসলামের দুই স্ত্রী তবে, তার কোন সন্তান নেই। নিজ ভিটায় ২য় স্ত্রীকে নিয়ে বসবাস করতেন সিরাজুল। রবিবার সকাল সাড়ে ছয়টার দিকে সিরাজুল ইসলামের মরদেহ পাকুরিয়া কাথাইল মাঠের একটি পরিত্যক্ত ভিটায় পাওয়া যায়। পরে ঘটনাটি থানায় জানানো হলে সকাল ১০ টার দিকে সেখান থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
প্রতক্ষদর্শীরা জানান, আলহাজ্ব সিরাজুল ইসলাম “পাকুরিয়া সিরাজুল ইসলাম” হাফেজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা। অত্র হাফেজিয়া মাদ্রাসার কমিটি নিয়ে দ্বন্দ্বের পাশাপাশি মাদ্রাসার হুজুর পাল্টানো বিষয় নিয়ে কয়েকদিন আগেই (১১ জুন) ঝগড়া হয়। আজ পাকুড়িয়া কাথাইল মাঠে তার লাশ পাওয়া যায়৷

ওসি এসএম মঈনুদ্দিন বলেন, হাজী সিরাজুলের মরদেহ ময়না তদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর রহস্য জানা যাবে। রিপোর্ট পাঠানো পর্যন্ত এ বিষয়ে কেউ মামলা হয়নি ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category