• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

কালাইয়ে পানিতে পড়ে ৯ বছরের শিশুর মৃত্যু

দিনকাল বিডি / ২১১ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩

কালাই প্রতিনিধি,মোঃ ফারুক হোসেন।

জয়পুরহাটের কালাইয়ে ৯বছর বয়সী এক শিশু পুকুরের পানিতে পড়ে মারা গেছে। বুধবার বেলা ১২টার দিকে কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের জামুড়া –বাসুড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু ফারজানার পিতার নাম মো.রফিকুল ইসলাম বলে জানা গেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, ফারজানা বাসুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীতে পড়াশুনা করত। ফারজানা এবং তার তিন বছরের ছোট ভাইকে নিয়ে দাদা দাদির কাছে থাকত। সন্তনদের ভবিষ্যৎ বয়স্ক পিতা, মাতার এবং তাদের জীবিকার সন্ধানে ফারজানার বাবা ঢাকায় রিস্কা চালান এবং মা গার্মেন্টসে কাজ করেন। বুধবার সকাল সাড়ে দশটার দিকে ফারজানা তার দাদার সাথে খাবার খেয়ে তার খেলার সাথীদেরকে নিয়ে বাড়ির পাশে বেলা ১২টার দিকে একটি পুকুরে গোসল করতে যায়। গোসল করার এক পর্যায়ে ফারজানাকে দেখতে না পেয়ে সহপাঠিরা তাকে খুঁজতে থাকে এবং চিৎকার করে। এসময় পুকুরের আশে পাশে থাকা কয়েকজন পুকুরের নেমে খুঁজার এক পর্যায়ে কাজল নামের এক ব্যাক্তি ফারজানাকে পানির নিচে থেকে উদ্ধার করে।

কালাই থানার অফিসার ইনর্চাজ (ওসি) এস এম মঈনুদ্দিন শিশু ফারজানা মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category