• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

কালাইয়ে জনতার হাতে আটক ছাত্রলীগের আহবায়ক

দিনকাল বিডি / ১০৬ Time View
প্রকাশঃ বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫

মোঃ ফারুক হোসেন

জয়পুরহাটের কালাই উপজেলার নিষিদ্ধ সংগঠনের ছাত্রলীগের আহবায়ক কালাই পৌরসভার দুই নম্বর ওয়ার্ড কাউন্সিলর তৌফিকুল ইসলাম তৌহিদ (৩৮) তার শ্বশুরবাড়ি থেকে জনতার হাতে আটক করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও কালাই থানা পুলিশ সূত্রে জানা গেছে, নিষিদ্ধ সংগঠনের ছাত্রলীগের আহ্বায়ক পৌরসভার পূর্ব পাড়ার মোহাম্মদ মোতালের ছেলে দুই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তৌফিকুল ইসলাম তৌহিদ গত ৫ আগস্ট এর পর থেকে তিনি আত্গোপনে ছিলেন। সোমবার দিবাগত রাত দশটার দিকে কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নের বিয়ালা গ্রামের তার শ্বশুরবাড়িতে উপস্থিতি টের পায় গ্রামবাসী। পরে গ্রামবাসী তার শুশুর বাড়ি ঘেরাও করে আটক করে পুলিশকে সংবাদ দেয়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে তাকে অসুস্থ অবস্থায় দেখতে পায় পুলিশ। পরে স্থানীয়রা তৌফিকুল ইসলাম তৌহিদকে জয়পুরহাট সদর আধুনিক হাসপাতালে ভর্তি করান।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন জানান, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতাকে আটকের সংবাদ পেলে দ্রুত সেখানে উপস্থিত হন। সেখানে তিনি মারধরের শিকার হন। পরে স্থানীয়রাই তাকে সদর হাসপাতালে ভর্তি করানোর জন্য জয়পুরহাটে নিয়ে যান। সেখানে তার বিরুদ্ধে
জয়পুরহাট সদর থানায় এবং ডিবির কাছে মামলা রয়েছে বলে জানা গেছে এবং সেখানে তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম জানান, তৌফিকুল ইসলাম তৌহিদের নামে সদর থানায় ও ডিবির কাছে পৃথক মামলা রয়েছ। জেলা গোয়েন্দা সংস্থা ডিবি ওসি মো. আসাদুজ্জামান জানান,তাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হত্যা ও বিস্ফোরক মামলায় দেখানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category