কালাই প্রতিনিধি মোঃ ফারুক হোসেন।
জয়পুরহাট কালাই উপজেলা উদয়পুর ইউনিয়নে নির্ধারিত সময়ের একঘণ্টা পূর্বে হঠাৎ করে স্থগিত করা হয়েছে কালাই উপজেলা ৪ নং উদয়পুর ইউনিয়নের ৪,৫,৬, নং ওয়ার্ড বিএনপির কর্মী সম্মেলন।
উদয়পুর ইউনিয়ন- নুনুজ বাজার, বাসুড়া বাজার, ও পুর এই তিন স্থানে দিন বাপি কর্মী সম্মেলন হওয়ার কথা ছিল।
হঠাৎ স্থগিতের কথা শুনে ক্ষীপ্ত ওয়ার্ড বিএনপির নেতা কর্মী।
শেষ মুহূর্তে এসে এক ঘণ্টা আগে হঠাৎ স্থগিত করা হয়েছে উদয়পুর ইউনিয়ন ওয়ার্ড বিএনপির কর্মী সম্মেলন।
আজ শনিবার বেলা এগারোটা দিকে দিনকাল বিডি ২৪ কে এ তথ্য নিশ্চিত করেছেন কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ ইব্রাহীম হোসেন, যুগ্ম আহ্বায়ক মোঃ মৌদুদ আলম।
এবার উদয়পুর ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির কর্মী সম্মেলন ঘিরে নানামুখী আলোচনা ও উত্তেজনা ছিল।
এদিকে কর্মী সম্মেলনে সভাপতি পদপ্রার্থী ৪,৫,৬ ওয়ার্ডে মোঃ সাজু সরকার, আঃ কাদের, আঃ রউফ, মুন্জু ফকির, হিটলু, হামিদুর সহ অনুসারীরা দাবি করছেন, কর্মী সম্মেলনে প্রত্যক্ষ ভোটে নতুন নেতৃত্ব নির্বাচন করার কথা ছিল। এতে সভাপতি ও সেক্রেটারি পদে প্রার্থীরা জানায় জয়ের সম্ভাবনা আমাদের শতভাগ ছিল।
সরোজমিনে ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি প্রার্থী মোঃ সাজু সরকার প্রিন্ট মিডিয়াকে সাক্ষাত কারে বলেন,
আমি ওয়ার্ড কমিটির প্রার্থী দ্বার হয়েছিলাম! আমি ওয়ার্ড বিএনপির সাধারণ ভোটার দের নিয়ে সমাবেশে উপস্থিত হয়।
এর পর আমি জানতে পারি কমিটি স্থগিত করা হয়েছে!
হঠাৎ করে কর্মী সম্মেলন ম্যাসেজ না দিয়ে কেমন করে স্থগিত ঘোষণা করে থানা আহবায়ক কমিটি কাছে জানতে চাই?
গন-তান্ত্রিক পন্থায় এই কমিটি গঠন করতে না পারায় এই আহ্বায়ক কমিটি ব্যার্থ।
এই বিষয়ে মুটো ফোনে কালাই থানা বিএনপির আহ্বায়ক মোঃ ইব্রাহিম হোসেন কাছে জানতে চাইলে বলেন,আমি কিছু জানিনা! তবে আমি নুনুজের কাছাকাছি এসেছিলাম।
কালাই থানা যুগ্ম আহবায়ক মৌদুদ আলম মুটো ফোনে বলেন, আমি ফোনে বক্তব্য দিবো না। যে কোন সিদ্ধান্ত কর্তৃপক্ষ নিতে পারে। এখন যদি ইউনিয়নের কেও না বলে।
উদয়পুর ইউনিয়ন বিএনপির আহবায়ক মোঃ ইউনুছ আলী মন্ডল মুটো ফোনে বলেন, কালাই থানা আহবায়কে জানানো হয়নি।
কালাই থানা যুগ্ম আহ্বায়ক না আসার কারনে এই কর্মী সম্মেলন হয়নি।