• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

কালাইয়ে ভ্যান ও প্রাইভেট কারের সংঘর্ষে নিহত-২, আহত-২

দিনকাল বিডি / ১৯৬ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫

মোঃ ফারুক হোসেন

জয়পুরহাটের কালাই উপজেলায় যাত্রীবাহী ভ্যান ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ওই ভ্যানের দুই যাত্রী নিহত হয়। এছাড়াও ওই ভ্যানের চালকসহ ২ জন গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করান। বুধবার বিকেলে জয়পুরহাট-বগুড়া মহা সড়কের উপজেলার বাঁশের ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন ।

নিহত দুইজন হলেন – কালাই উপজেলার ভূগোইল গ্রামের মৃত লোকমান হোসেনের ছেলে মোফাজ্জল হোসেন মন্ডল (৪০) একই গ্রামের মৃত শাহাবুদ্দিনের ছেলে ইদ্রিস আলী(৬০)।

অপরদিকে আহত দুইজন- কালাই উপজেলার ভূগোইল গ্রামের
ভ্যান চালক নুরুল ইসলাম আকন্দ ও বুরাইল গ্রামের আশরাফ আলী।

ওসি জাহিদ হোসেন জানান, ভ্যান চালক নুরুল ইসলাম আকন্দ তাঁর ব্যাটারিচালিত ভ্যানে বাঁশের ব্রিজ এলাকা থেকে কিছু যাত্রী নিয়ে পুনট বাজারে যাচ্ছিলেন। পথে একটি দ্রুতগামী প্রাইভেট কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই ভ্যান যাত্রী নিহত হন । আহত হন ভ্যান চালকসহ দুই যাত্রী। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে কালাই স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরে ভ্যানচালক কে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category