• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু সিজারিয়ান অস্ত্রোপচারের পর নওগাঁয় যমজ নবজাতকের একজনের সন্ধান না পাওয়ার ঘটনায় গ্রেপ্তার ১ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা; অভিমানে গৃহবধূর আত্মহত্যা মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানা বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি! নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

কুড়িগ্রামে জমি নিয়ে বিবাদ, পরিবারের সকল সদস্যদের আত্মহত্যার হুমকী

দিনকাল বিডি / ১৭৫ Time View
প্রকাশঃ রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের দক্ষিণ শিংঝাড় গ্রামে বিমাতা ভাইদের সাথে জমি নিয়ে বিবাদে নির্যাতনের শিকার একটি পক্ষ সংবাদ সম্মেলনে পরিবারের সকল সদস্যদেরকে নিয়ে আত্মহত্যার হুমকী দিয়েছেন। পিতার মৃত্যুর পর এক মায়ের ৭পূত্র সন্তান মিলে অপর মায়ের ২পূত্র সন্তানের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে রবিবার দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী মিজানুর রহমান ও হাফিজুর রহমানসহ তার পরিবারের লোকজন।

লিখিত বক্তব্যে মিজানুর রহমান বলেন, ২০০৮ সালে তার পিতা জয়েন উদ্দিনের মৃত্যুর পূর্বে উভয় সন্তানদের লিখিতভাবে জমি বণ্ঠন করে দেন। কিন্তু পিতার মৃত্যুর পর বিমাতা ভাই সফি উদ্দিনগং ও চাচাতো ভাই আব্দুস সামাদ মিলে ২০০৯ সালে এক বিঘা জমি দখলে নেন। মিমাংসায় সেটি ফেরৎ দেয়ার পর ২০১০ সালে আবার ৩বিঘা জমি দখলে নেন। স্থানীয় মেম্বার চেয়ারম্যান মীমাংসা করে জমি ছেড়ে দেয়ার পর ২০১৪ সালে ভূয়া দলিলপত্র তৈরী করে দখলে নিলে উভয়পক্ষের আইনজীবীর সহায়তায় পূণরায় ৩বিঘা জমি ফেরৎ প্রদান করেন। সর্বশেষ ২০২০ সালে পরিবারের লোকজনকে মারপিট করে আবার ৩ বিঘা জমি দখলে নিয়ে দুই ভাইয়ের পরিবারকে ভিটেছাড়া করতে সন্ত্রাসী কার্যকলাপ শুরু করেন। বর্তমানে পরিবারটি জীবন সংশয়ে রয়েছেন। বিমাতা ভাইদের হাত থেকে রেহাই পেতে স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যম কর্মীসহ আইন শৃংখলা বাহিনীর সহযোগিতা কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category