• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

কুষ্টিয়ায় বজ্রপাতে আরো একজন মৃত্যু

দিনকাল বিডি ২৪ / ৮৩ Time View
প্রকাশঃ বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি !!!

কুষ্টিয়ার মিরপুরে ধান আসতে গিয়ে বজ্রপাতে এক ট্রলি চালকের মৃত্যু হয়েছে।

বুধবার (৩০ এপ্রিল) দুপুরে মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের চারমাইল এলাকার ছাইবাড়ীয়া বিলে নামক মাঠে এ ঘটনা ঘটে।

নিহত ট্রলি চালকের নাম আব্দুল কুদ্দুস (২৮)। তিনি বারুইপাড়া ইউনিয়নের চারমাইল এলাকার মফিজ উদ্দিন ওরফে মফেজের ছেলে।

বারুইপাড়া ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম বলেন, আব্দুল কুদ্দুস স্টেয়ারিং ট্রলি চালিয়ে ছাইবাড়ীয়া বিল থেকে ধান আনতে যান। এসময় বজ্রপাতে তিনি মারাত্মক আহত হন। পরে স্থানীয় লোকজন আব্দুল কুদ্দুসকে চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্টিয়ারিং ট্রলি চালকের মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category