• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

কুষ্টিয়ায় নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাহিন আলম লিটন / ৮৯ Time View
প্রকাশঃ শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫

শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি !!!
কুষ্টিয়ার দৌলতপুরে মানসিক ভারসাম্যহীন এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে দৌলতপুর সদর ইউনিয়নের দাড়েরপাড়া গইড়ির মাঠে একটি বরই গাছে জাহানারা খাতুন (৪৫) নামে ওই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহত নারী একই ইউনিয়নের দৌলতখালী গ্রামের মৃত আব্দুর রহমানের মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ সকালে দাড়েরপাড়া গইড়ির মাঠে পুকুরপাড়ে একটি বরই গাছে জাহানারা খাতুনের মরদেহ ঝুলতে দেখে পুলিশকে খবর দেয় মাঠের লোকজন। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।

মানসিক ভারসাম্যহীন জাহানারা খাতুনকে হত্যা করে বরই গাছে ঝুলিয়ে রাখা হয়েছে বলে এলাকাবাসীর দাবি।

তবে মানসিক ভারসাম্যহীন নারীর মরদেহ উদ্ধারের বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না এটি হত্যা নাকি আত্মহত্যা। ঘটনাটি তদন্ত করে পরে বিস্তারিত জানানো সম্ভব হবে। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category