• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

কুষ্টিয়ায় বাস-ট্রাক সংঘর্ষে ইবি শিক্ষার্থী নিহত

দিনকাল বিডি / ৭৩ Time View
প্রকাশঃ সোমবার, ১৬ জুন, ২০২৫

শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি !!!
কুষ্টিয়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন।

সোমবার (১৬ জুন) ভোর ৫টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের সদর উপজেলার বিত্তিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থী রাশেদুল ইসলাম (২৩) ইসলামী বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগ থেকে স্নাতকোত্তর পরীক্ষা শেষ করেছেন।

বিশ্ববিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের ছুটি শেষে রাশেদুল জয়পুরহাট থেকে ট্রেনে করে কুষ্টিয়ার পোড়াদহ রেল জংশনে নামেন। সেখান থেকে শ্যামলী পরিবহনের একটি বাসে করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফিরছিলেন তিনি। বাসটি বিত্তিপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে বাসটি খাদে পড়ে যায়। এ ঘটনায় রাশেদুল মাথায় গুরুতর আঘাত পান। পরে স্থানীয় এক ভ্যানচালক রাশেদুলকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শাহীনুজ্জামান বলেন, “রাশেদুল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থাকা তার প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে ঢাকায় তার বাসায় ফেরার কথা ছিল। কিন্তু ক্যাম্পাসে ফেরার পথেই দুর্ঘটনায় তার প্রাণ গেল। তার মরদেহ গোসল ও কাফনের পর শহরের একটি মসজিদে জানাজা শেষে ফ্রিজিং অ্যাম্বুলেন্সে গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।”

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হোসেন ইমাম বলেন, “মাথায় গুরুতর আঘাত পাওয়ায় প্রচুর রক্তক্ষরণ হয়েছে। ধারণা করা হচ্ছে এতেই তার মৃত্যু হয়েছে।”

এ ঘটনায় চৌড়হাস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন বলেন, “ভোরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসটি খাদে পড়ে যায়। পুলিশ গিয়ে ২ নারীকে জীবিত উদ্ধার করে। বাসের যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, নিহত রাশেদুল সম্ভবত বাসের ভেতরে ছিলেন না। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। বাস ও ট্রাক- দুটিই জব্দ করা হয়েছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category