• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-বাবা ও মেয়ের মৃত্যু, আহত ১

দিনকাল বিডি ২৪ / ৮৬ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪

শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি !!!
কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-বাবা ও মেয়ের মৃত্যু হয়েছে।

বুধবার (২৩ অক্টোবর,) বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে কুষ্টিয়ার সদর উপজেলার হাউজিং কদমতলা এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা একই এলাকার মৃত শামসুল হকের ছেলে আব্দুস সালাম (৪০), তার স্ত্রী রুপা খাতুন (৩৫) ও তাদের মেয়ে সাবা খাতুন (১৩)।

এ ঘটনায় ভাতিজা সিয়াম (১৩) আহত হয়েছে। তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা: সজীব উদ্দিন স্বাধীন ৩ জনের মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন।

পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রুপা খাতুন বিকেলে নিজের ঘরে ঝাড়– দিচ্ছিলেন। এ সময় ঘরের ভেতর ঝুলে থাকা বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে তাকে বাঁচাতে গিয়ে স্বামী আব্দুস সালাম এবং মেয়ে সাবাও বিদ্যুৎপৃষ্ট হয়। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তারা তিনজনই ঘটনাস্থলেই মারা যান। ঘটনাস্থলের পাশে থাকা সালামের ভাতিজা সিয়ামও বিদ্যুৎস্পৃষ্ট গুরুতর আহত হয়। তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী রাজিব নামে এক ব্যক্তি জানান, বিকেলে সালামের বাড়িতে গিয়ে দেখতে পাই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুস সালাম, তার স্ত্রী ও মেয়ে এবং ভাতিজা ঘরের মেঝেতে পড়ে রয়েছে। এসময় স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক ৩ জনকে মৃত ঘোষণা করেন। নিহত সালামের চাচাতো ভাই সাইদুল ইসলাম জানান, সালামের শহরের জেলখানা মোড়ে ফটোকপির দোকান রয়েছে। দুপুরে খাওয়ার জন্য সে বাড়িতে এসেছিলো। ওই সময় ঘরের ভেতর পরিবারের সবাই অবস্থান করছিল। একদিন আগেই বাড়িতে ইলেকট্রিকের কাজ করিয়েছিলেন বলে জানান তিনি।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. সজীব উদ্দিন স্বাধীন বলেন, তিনজনকে হাসপাতালে নিয়ে আসলে তাদের মৃত ঘোষণা করা হয়েছে। আহত আরেকজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পুলিশ ক্যাম্পের দায়িত্বরত পুলিশ সদস্য সোহেল জানান, তিনজনের লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category