• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
ফুলবাড়ীতে মারপিট ও শ্লীলতাহানির অভিযোগ, আহত ২, থানায় এজাহার মোঃ আশরাফুল আলম রাজশাহীতে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার -৬ রাজশাহী নগরীতে জুয়া খেলা অবস্থায় ১০ জুয়াড়ি গ্রেফতার নওগাঁর আত্রাইয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নওগাঁর আত্রাইয়ে পরিদর্শন কক্ষের শুভ উদ্বোধন করলেন এমপি রেজাউল ইসলাম রেজু ইসলামপুরে ইয়াবাসহ যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড রাণীনগরে জিপিএ-৫ প্রাপ্ত ৭০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা নওগাঁর মান্দায় সিএনজির ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু মান্দায় ভীমরুলের চাক পোড়াতে গিয়ে বসতবাড়িতে অগ্নিকান্ড সাপাহারে কৃষিজমিতে অবৈধ ইটভাটা: লাখ টাকা জরিমানাসহ মুচলেকা আদায়

চালক ঘুমিয়ে হেলপার চালাচ্ছিলো এ্যাম্বুলেন্স, হেলপারের মৃত্যু

দিনকাল বিডি ২৪ / ৯৩ Time View
প্রকাশঃ শনিবার, ১৪ জুন, ২০২৫

শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি,,

কুষ্টিয়ার মিরপুরে এম্বুলেন্স ও ইট বোঝায় ট্রলির সংঘর্ষে অনিক (১৮) নামের এ্যাম্বুলেন্স এর হেলপারের মৃত্যু হয়েছে। এসময় এ্যাম্বুলেন্স চালক গাড়ীর ভেতরে ঘুমিয়ে হেলপার দিয়ে গাড়ি চালাচ্ছিলো বলে জানা গেছে। এ ঘটনায় আহত হয়েছে আরো তিনজন।

শনিবার (১৪ জুন) সকাল ৭টার সময় কুষ্টিয়া-মেহেরপুর সড়কের মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের সদরপুর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার সন্নিকটে এ দূর্ঘটনা ঘটে।
নিহত অনিক মিরপুর উপজেলার তালবাড়িয়া ইউনিয়নের চারুলিয়া এলাকার হাফিজুর রহমানের ছেলে। সে কুষ্টিয়ার একটি বেসরকারী এ্যাম্বুলেন্স এর হেলপার হিসাবে কাজ করতো।

কাকিলাদহ পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই নাসির উদ্দিন জানান, সকাল ৭টার সময় কুষ্টিয়া থেকে মেহেরপুরগামী একটি এ্যাম্বুলেন্স উক্ত স্থানে পৌছালে সামনের চাকা ফেটে বিপরীত দিক থেকে আসা ইট বোঝায় ট্রলিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই অনিকের মৃত্যু হয়। তবে এ্যাম্বুলেন্স এ অন্য কোন যাত্রি ছিলো না।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি আরো জানান, মুলত নিহত অনিক এ্যাম্বুলেন্স এর হেলপার। চালক ভেতরে ঘুমিয়ে ছিলো এবং অনিক গাড়ী চালিয়ে মেহেরপুর যাচ্ছিলো।

এ বিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। সেই সাথে দুর্ঘটনাকবলীত গাড়ী দুটিকেও উদ্ধার করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category