• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

কুড়িগ্রামে বিএনপি’র বিক্ষোভ ও সমাবেশ

দিনকাল বিডি / ২০২ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশি হামলা, গুলি করে হত্যা, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাড. রুহুল কবীর রিজভী, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেকসহ অসংখ্য নেতাকর্মীকে গ্রেফতারের প্রতিবাদ ও মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে কুড়িগ্রাম জেলা বিএনপি।

বৃহঃস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুরে পৌর শহরের পুরাতন পোস্ট অফিস পাড়াস্থ দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে ডায়াবেটিস মোড় ঘুরে পুলিশি বেষ্টনির মধ্য দিয়ে জাহাজঘর মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ শেষ হয়।

এ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আবু বকর সিদ্দিক, যুগ্ম সম্পাদক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব,জেলা বিএনপির সদস্য শাহীন শেখ রঞ্জু, জেলা বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম শফি মুন্সি প্রমুখ।

এ সময় জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আবু বক্কর সিদ্দিক বলেন, জনগণের ভোটের অধিকার নষ্ট করে যারা গণতন্ত্রের অপব্যবহার করছেন তাদের হিসাব দিতে হবে। কেন্দ্রীয় কার্যালয়ে বোমা রাখার নাটকীয়তায় গ্রেফতার,গুলি,হত্যা করে সমাবেশ বানচালের চক্রান্তের উচিত জবাব ও দায়িত্বশীল ব্যক্তিদের জনগণের কাছে সকল কর্মের জবাব দেয়ার কথা বলেন তিনি।

এছাড়া বিক্ষোভে বক্তারা বলেন, বিএনপি যখন সাধারণ মানুষের দাবি নিয়ে রাজপথে আন্দোলন করছে। জনগণের অধিকার নিয়ে সমাবেশ করছে ঠিক সেসময় আন্দোলন নস্যাৎ করার জন্য তারা রাজপথে পুলিশ ও সরকার দলীয় পেটোয়া বাহিনী দিয়ে গুলি,হত্যা,গুম করে দেশের গণতন্ত্রকে বিধ্বস্ত করছে। আমরা অবিলম্বে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাড. রুহুল কবীর রিজভী, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেকসহ গ্রেফতার হওয়া সকল নেতাকর্মীর মুক্তি চাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category