• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি হতে আনুষ্ঠানিক ভাবে কয়লা সরবরাহ কার্যক্রম শুরু রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন

কুড়িগ্রামে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

দিনকাল বিডি / ২১০ Time View
প্রকাশঃ রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামে ১০ কেজি গাঁজাসহ পূর্বের ৭ টি মাদক মামলার কুখ্যাত মাদক সম্রাজ্ঞী মোছাঃ হেলেনা বেগম (৫৫)কে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, রোববার(৪ ডিসেম্বর) দুপুরে সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালাহাট হতে গোড়কমন্ডল যাওয়ার পথে পূর্ব ফুলমতি গ্রামস্থ পাঁকা রাস্তার পাশ থেকে দিনাজপুর জেলার হাকিমপুর থানার বাসুদেবপুর গ্রামের কুখ্যাত মাদক সম্রাজ্ঞী মোছাঃ হেলেনা বেগম (৫৫) এর সাথে থাকা ব্যাগ তল্লাশি করে ৯ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক সম্রাজ্ঞী হেলেনার বিরুদ্ধে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানায় ১ টি, জয়পুরহাট সদর থানায় ৩ টি, ক্ষেতলাল থানায় ১ টি, গাইবান্ধা গোবিন্দগঞ্জ থানায় ০১ টি, দিনাজপুরের হাকিমপুর থানায় ১ টি মাদক মামলাসহ সর্বমোট ৭ টি পূর্বের মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। পরবর্তীতে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানা এলাকায় মাদক সহ এই কুখ্যাত মাদক সম্রাজ্ঞী হেলেনাকে গ্রেফতার করতে সক্ষম হয় ফুলবাড়ী থানা পুলিশের একটি চৌকস টিম। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category