• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

কোরবানি সামনে রেখে দাম বেড়েছে মসলার, কাঁচা মরিচ ২০০ টাকা কেজি

দিনকাল বিডি ২৪ / ১৪৩ Time View
প্রকাশঃ রবিবার, ১৬ জুন, ২০২৪

বাঘা (রাজশাহী) প্রতিনিধি
কোরবানির ঈদ সামনে রেখে দাম বেড়েছে- লবঙ্গ,ছোট এলাচ,বড় এলাচ ও জিরার। কেজিতে ছোট এলাচের দাম বেড়েছে ৮০০ টাকা,বড় এলাচ ৭০০ টাকা,লবঙ্গ ৪৮০ টাকা। রোববার (১৬জুন’২৪) ১ কেজি ছোট এলাচ বিক্রি হয়েছে ৩৬০০ টাকা কেজি দরে। আগে দাম ছিল ২৮০০ টাকা কেজি। একইভাবে দাম বেড়ে-১কেজি বড় এলাচ বিক্রি হয়েছে ২৭০০ টাকা আগে দাম ছিল ২০০০ টাকা কেজি। ১ কেজি লবঙ্গ বিক্রি হয়েছে ১৮০০ টাকা। আগে দাম ছির ১৩২০ টাকা। ৫৬০ টাকা দরের জিরা বিক্রি হয়েছে ৮০০ টাকা। ৩৮০ টাকা কেজি দরের দারুচিনি বিক্রি হয়েছে৪২০ টাকা, ২৬০ টাকার কালজিরা বিক্রি হয়েছে ৪০০ টাকা,২৫০ টাকার হুলুদের গুড়া বিক্রি হয়েছে ৩০০ টাকা। তবে মরিচের গুড়ার দাম কমেছে কেজিতে ৫০ টাকা। প্রতি কেজি মরিচের গুড়া বিক্রি হয়েছে ৪০০ টাকা। আগে দাম ছিল ৪৫০ টাকা কেজি। কেজিতে ২০ টাকা দাম বেড়ে কালাই ডাল বিক্রি হয়েছে ২০০ টাকা। রোববার বাজার ঘুরে এ অস্বাভাবিক দর দেখা গেছে। ব্যবসায়ীরা বলছেন গত দুই সপ্তাহের ব্যবধানে এসব পণ্যর দাম বেড়েছে।

দাম বাড়ার দৌড়ে রয়েছে কাঁচামরিচ, শসা ও টমেটো। কাঁচা মরিচ বিক্রি হয়েছে ২০০ টাকা কেজি দরে। একই সময়ে সালাদের অন্যতম প্রধান উপকরণ দুটির দর বেড়েছে কেজিতে ১০ টাকার মতো।
ব্যবসায়ীদের যুক্তি, স্বাভাবিক সময়ের চেয়ে কোরবানির ঈদ উপলক্ষে মসলার চাহিদা বাড়ে। একই সাথে কাঁচামরিচ, শসা ও টমেটোরও। তাই বাড়তি চাহিদার কারণে দাম বাড়ছে।
বাঘা বাজারের মুদি ব্যবসায়ী শরৎ চন্দ্র দাস বলেন, ‘গত বছরও এ সময় মসলার দর বেড়েছিল। এবারও সে পরিস্থিতি হয়েছে। পাইকারি বাজারেও দাম বেড়েছে বলে জানান তিনি।
সবজি বিক্রেতা আব্দুর রশিদ বলেন, কোরবানির ঈদে মরিচ, শসা ও টমেটোর চাহিদা বেশি থাকে। তবে সেই তুলনায় দাম খুব বেশি বাড়েনি। শসা কিছু পরিমাণে আমদানি হলেও টমেটো আমদানি হয় না। আজগর নামে এক ক্রেতা বলেন, বাজারে কোন তদারকি নাই। যত জুলুম ক্রেতাদের উপর।##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category