• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

খুলনায় প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে বাগেরহাটে মোটর শোভাযাত্রা

দিনকাল বিডি ২৪ / ১৮৯ Time View
প্রকাশঃ শনিবার, ১১ নভেম্বর, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি ।।
খুলনায় প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে বাগেরহাটে বর্ণাঢ্য রোড শো ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১নভেম্বর) সকালে কচুয়া উপজেলার রাড়ীপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মেহেদী হাসান বাবুর নেতৃত্বে সাইনবোর্ড বাজার চার রাস্তার মোড় থেকে এই রোড শো বের করা হয়। সহা¯্রাধিক মোটরসাইকেল ও প্রাইভেটকার নিয়ে কয়েক হাজার নেতাকর্মী এই রোড শোতে অংশগ্রহন করেন।
রোড শোতে অংশগ্রহনকারীরা উপজেলা সদরের জিরো পয়েন্ট, গজালিয়া, গোপালপুরসহ ৭টি স্পটে সংক্ষিপ্ত পথসভা করেন। পরে বাধাল বাজার হয়ে মোটর শোভাযাত্রাটি সাইনবোর্ড এলাকায় এসে সবশেষ পথসভায় মিলিত হয়।
পথ সভায় বক্তব্যে দেন, কচুয়া উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি বিষ্ণু দেবনাথ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তাছলিমা বেগম, রাঢ়ীপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমা আকতার, আওয়ামী লীগ নেতা আব্দুল কাদের প্রমুখ।
বক্তারা বলেন, বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগ সরকারের বিকল্প নাই। আবারও আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনতে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানান বক্তারা।
১৩ নভেম্বর খুলনায় প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে স্বতঃস্ফূর্তভাবে খুলনা মহাসমাবেশে যোগ দেওয়ার আহবান জানান মেহেদী হাসান বাবু।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর জনসভায় যেতে নেতাকর্মীদের উদ্বুদ্ধ করতেই আমাদের এই উদ্যোগ। আশাকরি বিপুল পরিমাণ নেতাকর্মী প্রধানমন্ত্রীর জনসভায় অংশগ্রহণ করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category