• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

খুলনা- মোংলা মহাসড়কের সড়ক দূর্ঘটনায় ৩ ভ্যান যাত্রী নিহত

দিনকাল বিডি ২৪ / ১৫২ Time View
প্রকাশঃ শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের খুলনা- মোংলা মহাসড়কের সড়ক দূর্ঘটনায় ৩জন নিহত হয়েছে। শনিবার (২৭এপ্রিল) সকালে খুলনা- মোংলা মহাসড়কের চেয়ারম্যানের মোড় এলাকায় ট্রাক ও ইঞ্জিন চালিত ভ্যানের সাথে মুখমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। বেপরোয়া গতির ট্রাক ড্রাইভার মোঃ সাফায়েত হোসেনকে (১৮) আটক করেছে পুলিশ।

ঘাতক ট্রাক ড্রাইভার মোঃ সাফায়েত হোসেন যশোরের চৌগাছা থানার চান্দা আফরা গ্রামের সামছুল গাজীর ছেলে। বাগেরহাট পুলিশ মিডিয়া সেলের প্রধান সমন্বায়ক বাবুল আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন। রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) সোমেন দাস জানান, ট্রাক ও ইঞ্জিন চালিত ভ্যানের সাথে মুখমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোঃ সাইদ মোড়ল (৪৫)নামে এক ভ্যান যাত্রী নিহত হয়। তিনি রামপাল উপজেলার ঝনঝনিয়া গ্রামের মোঃ রেজ্জাক মোড়লের ছেলে।

স্থানীয়রা ভ্যান চালক ও অপর যাত্রীকে উদ্ধার করে দ্রুত রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরিক্ষা- নিরিক্ষা করে তাদের মৃত ঘোষনা করেন। নিহত ভ্যান চালক মোঃ মনি হোসেন (৪৫) রামপাল উপজেলার কুমলাই গাববুনিয়া গ্রামের পিতা-মকবুল হোসেনের ছেলে ও নিহত অপর যাত্রী রামপালের ঝনঝনিয়া গ্রামের ইকলাচ মোড়লের ছেলে মোঃ আজাদ (৩৫)।

ওসি আরো জানান, ঘাতক চালক ও ট্রাক পুলিশ হেফাজতে আছে।মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ সংক্রান্তে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এ কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category