গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
বিএনপি জামাতসহ সকল দেশ বিরোধী অপশক্তির সন্ত্রাস, নৈরাজ্য, জঙ্গিবাদ ও অব্যাহত ষড়যন্ত্রের বিরুদ্ধে পটুয়াখালীর গলাচিপায় আওয়ামী লীগের উন্নয়ন ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় উপজেলা আওয়ামী লীগের আয়োজনে পৌরমঞ্চে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। পৌরসভাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশে মিলিত হন।
উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক সন্তোষ দে‘র সভাপতিত্বে এব সহ-সভাপতি আজিজুর রহমান বাবলু ভূঁইয়া ও যুগ্ম সাধারণ সম্পাদক সরদার মু. শাহ আলমের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এাডভোকেট আফজাল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মান্নান ও পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এসএম শাহজাদা।
আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মু. শাহীন শাহ, পৌর মেয়র আহসানুল হক তুহিন প্রমুখ।
এছাড়া সাবেক বিজিবি মহাপরিচালক এবং রাষ্ট্রপতির সামরিক সচিব লেফটেন্যান্ট জেনারেল (অব.) আবুল হোসেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য অ্যাডভোকেট মু. ফকরুল ইসলাম মুকুল, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক আসম জাওয়াদ সুজনসহ জেলা, উপজেলা, ইউনিয়ন আওয়ামী লীগ, সহযোগী ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সমাবেশে উপস্থিত ছিলেন।