• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

গলাচিপায় গ্রেফতার বিএনপির পাঁচ নেতা জেল হাজতে

দিনকাল বিডি ২৪ / ১৭৫ Time View
প্রকাশঃ রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপায় সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার অপরাধে বিএনপির পাঁচ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতভর অভিযান চালিয়ে পৌরসভাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমান প্যাদা (৫৬), সহ-সভাপতি বেল্লাল হাওলাদার (৫৫), গলাচিপা সদর ইউনিয়ন বিএনপির ৩ নম্বর ওয়ার্ডের সভাপতি আব্দুল হালিম মৃধা (৫৬), উপজেলা যুবদলের নাট্য সম্পাদক সাইফুল ইসলাম রিপন সরদার (৪০) ও চিকনিকান্দি ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসান মুকুল প্যাদা (৪৪)।
গলাচিপা থানার অফিসার ইনচার্জ শোণিত কুমার গায়েন বলেন, সন্ত্রাস দমন আইনে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। রবিবার আসামিদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category