গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাজনীন বেগম (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহত গৃহবধূ উপজেলার চিংগুরিয়া গ্রামের মেনাজ মোল্লার স্ত্রী। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে গৃহবধূর বসত বাড়ির পাশে গোয়ালঘরে এ ঘটনা ঘটে। বিদ্যুতের তার ছিড়ে গিয়ে মেনাজ মোল্লার গোয়াল ঘরের টিনের চালা বিদ্যুতায়িত হয়। এসময় গরু বাঁধতে গেলে ঘটনাস্থলে একটি গরুসহ নাজনীন মারা যায়। এ ঘটনায় গলাচিপা থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে। নাজনীনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন গলাচিপা থানার অফিসার ইনচার্জ শোণিত কুমার গায়েন।