• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

গলাচিপায় পাটখড়ির গুদাম পুড়ে ভস্মিভূত, কোটি টাকার ক্ষতি!

দিনকাল বিডি / ১১০ Time View
প্রকাশঃ শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি

গলাচিপায় অগ্নিকাণ্ডে পাটখড়ির গুদাম পুড়ে সম্পূর্ণ ভস্মিভূত হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার সকাল পৌনে নয়টার দিকে উপজেলার ডাকুয়া ইউনিয়নের ত্ঁেতুলতলা বাজারের উত্তর পাশে কুদ্দুস হাওলাদারের পাটখড়ির গুদামে। গলাচিপা ফায়ার সার্ভিস ও সিলিভ ডিফেন্সের দুইটি ও দশমিনার একটি ইউনিট এবং গলাচিপা থানা পুলিশ ও স্থানীয়রা মিলে ৪ ঘণ্টা চেষ্টা চালিয়ে বেলা একটা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে গুদামটি পুড়ে ভস্মিভূত হয়ে যায়।

তেঁতুলতলা বাজারের প্রত্যক্ষদর্শীরা জানান, গলাচিপা উপজেলার তেঁতুলতলা বাজারের উত্তর পাশে কুদ্দুস হাওলাদারের একটি পাটখড়ির গুদাম রয়েছে। সেখানে তিনি স্ত্রী সন্তানসহ একটি রুমে বসবাস করতেন। শনিবার সকাল পৌনে নয়টার দিকে বাজারের লোকজন গুদামের মধ্য থেকে ধেঁায়া বের হতে দেখলে অনেক ডাকচিৎকার করতে থাকেন। কিন্তু গুদামের ভিতর থেকে তালাবদ্ধ থাকায় গুদামের মধ্যে থাকা কুদ্দুস ও তার স্ত্রী সন্তান অসুস্থ হয়ে পড়ে। এসময় বিল্ডিং এর দেওয়াল ভেঙ্গে তাদেরকে জীবিত উদ্ধার করা হয়। খবর পেয়ে গলাচিপা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। এসময় ফায়ারসার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে নিতে সক্ষম না হলে দশমিনার অপর আরেকটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই গুদামে ৪৮ লাখ টাকার পাটখড়ি ছিলো। এছাড়া বিল্ডিংটি আগুনে পুড়ে ঝঁুকিপূর্ণ হয়ে গেছে। এতে মোট কোটি টাকার উপরে ক্ষয় ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা ধারণা করছেন।

গলাচিপা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইউনিট স্টেশন লিডার মো. জাকির হোসেন বলেন, ‘বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। ৪ ঘন্টা তিনটি ইউনিটের চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।’ 

এ প্রসঙ্গে গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান বলেন, ‘ঘটনাস্থল আমি পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্ত কুদ্দুস হাওলাদারকে প্রাথমিক সহায়তা করা হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category