• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

গলাচিপায় পৌর যুবদলের লিফলেট বিতরণ

দিনকাল বিডি ২৪ / ১৩৪ Time View
প্রকাশঃ শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের দাবিতে পটুয়াখালীর গলাচিপায় পৌর যুবদলের উদ্যোগে লিফলেট বিতরণ করা হয়েছে। শনিবার বেলা ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত উপজেলার পানপট্টি ইউনিয়নের সেন্টার বাজার, রেইন্ট্রিতলা বাজার, মোল্লার বাজার, সন্নিরবান বাজার, বটতলা বাজার ও পানপট্টি লঞ্চঘাট বাজার এবং গলাচিপা সদর ইউনিয়নের বোয়ালিয়া ¯øুইস বাজার ও মুরাদনগর ব্রিজ বাজারে এসব লিফলেট বিতরণ করা হয়। পৌর যুবদলের আহবায়ক মো. জাহিদুল ইসলাম জাহিদের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা এ কার্যক্রমে অংশগ্রহণ করেন।
জাহিদ বলেন, রাষ্ট্র কাঠামো মেরামতে তারেক জিয়ার ঘোষিত ৩১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে কেন্দ্রীয় যুবদলের কার্যক্রমের অংশ হিসেবে গলাচিপা উপজেলার বিভিন্ন হাট-বাজারে আমরা এসব লিফলেট বিতরণ করছি। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পানপট্টি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হালিম (ডলি), ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. খোকন খান, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহŸায়ক মো. ফজলুর রহমান, ২ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মো. হাসান মোল্লা, ৫ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মো. কবির হোসেন, ইউনিয়ন শ্রমিকদল নেতা নির্মল চন্দ্র হাওলাদার, মো. রিপন হাওলাদারসহ আরও অনেকে।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category