• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

গাজায় নৃশংস হত্যার প্রতিবাদে আদমদীঘি ও সান্তাহারে বিক্ষোভ মিছিল

দিনকাল বিডি / ১০৭ Time View
প্রকাশঃ সোমবার, ৭ এপ্রিল, ২০২৫

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ গাজায় ইসরাইলের নৃশংস গণহত্যা ও হামলার প্রতিবাদে বগুড়ার আদমদীঘি উপজেলা জামায়াতে ইসলামি ও সান্তাহার পৌরবাসির উদ্যোগে পৃথক পৃথক ভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। গতকাল সোমবার (৭ এপ্রিল) বাদ আছর আদমদীঘি মডেল মসজিদ থেকে মিছিল বের করে বিভিন্ন রাস্তা প্রদক্ষিন শেষে বাসস্ট্যান্ড এলাকায় সমবেত হয়ে বক্তব্য রাখেন, আদমদীঘি উপজেলা জামায়াতের নায়েবে আমীর ডা: ইউনুছ আলী, মাও: তরিকুল ইসলাম, উপজেলা আমীর হাফেজ আতোয়ার হোসেন, সেক্রেটারী গোলাম রব্বানী, সহ সেক্রেটরী আব্দুল জোব্বার, সদর ইউপির আমীর ইদ্রিছ আলী, শ্রমিক ফেডারেশনের সভাপতি আহসান হাবিব পল্টু প্রমুখ।

অপরদিকে সকালে সান্তাহার পৌরবাসির ব্যানারে রেলগেট স্বাধীনতা মঞ্চ চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন রাস্তা প্রদক্ষিন করে ওই স্বাধীনতা মঞ্চ চত্বরে শেষ করে সমাবেশে বক্তব্য রাখেন, সান্তাহার পৌর যুবদলের আহবায়ক ও সাবেক কাউন্সিলর ওয়াহেদুল ইসলাম, মসজিদের ইমাম মুফতি ইসমাইল হোসেন, প্রধান শিক্ষক আব্দুল মুমিন. পৌর বিএনপির সহ-সভাপতি ইকবাল হোসেন, প্রচার সম্পাদক তুহিন ইসলাম, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক ফেরদৌস আলম, পৌর ছাত্রদলের সভাপতি সোহাগ হোসাইন. সহ-সভাপতি হযরত আলী প্রমুখ। পরে নিহত গাজাবাসিদের রুহের মাগফিরাত কামনা ও তাদের হেফাজত করতে মহান আল্লাহর রহমত কামনায় মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category