• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি হতে আনুষ্ঠানিক ভাবে কয়লা সরবরাহ কার্যক্রম শুরু রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন

গৃহবধুর সঙ্গে যুবকের পরকীয়া যুবকের, ইজ্জতের মূল্য ১৫ হাজার টাকা জরিমানা!

দিনকাল বিডি / ১৫০ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১৬ মে, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর বাঘায় এক গৃহবধুর সঙ্গে শাহিন আলম নামের এক যুবকের এক বছরের পরকীয়া সম্পর্কের জেরে দুই দফা জরিমানা গুনেছেন করা হয়েছে।
গত রোববার (১৪ মে) রাতে স্থানীয় জনতা ওই গৃহবধূ ও যুবককে হাতেনাতে ধরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের জিম্মায় দেন। এরপর গত সোমবার বিকেলে শালিস বৈঠকে গৃহবধুর ইজ্জতের মূল্য হিসাবে মাত্র ১৫ হাজার টাকা জরিমানা করে বিষয়টি রফা-দফা করা হয়। এর আগে গত বছর শাহিন ওই গৃহবধূর সঙ্গে পরকীয়া করতে গিয়ে ধরা পড়ে ৩০ হাজার টাকা জরিমানা দিয়েছেন।
এলাকাবাসী জানান, উপজেলার বাউসা এলাকার জনৈক গৃহবধূর (২৭) স্বামী নাটোর এলাকায় বোরো ধান কাটতে যান। এই সুযোগে শাহিন আলম (২৮) গত রোববার রাতে গৃহবধুর ঘরে যান। এ সময় গৃহবধূ’র শ্বাশুড়ি তাদের আপত্তিকর অবস্থা দেখে বাহির থেকে ঘরের দরজা আটকিয়ে স্থানীয়দের ডেকে আনে। পরে স্থানীয়রা তাদের ঘরে আটকে রেখে রাতেই থানা পুলিশের হাতে সোপর্দ করেন। এ বিষয়ে গৃহবধু অভিযোগ না করায় রোববার বিকালে বাউসা ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ তুফান মুচলেকা দিয়ে উভয়কে ছাড়িয়ে এনে তাঁর কার্যালয়ে শালিস বৈঠককের আয়োজন করেন। এ বৈঠকে শাহিন আলমের ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
স্থানীয় লোকজন জানান, এ ঘটনার এক বছর পূর্বে ওই গৃহবধুর সাথে অনৈতিক ঘটনার অভিযোগে ৩০ হাজার টাকা জরিমানা দিয়েছেন শাহিন আলম। শালিসে জরিমানার বিষয়ে সত্যতা স্বীকার করে শাহিন আলম বলেন, এবারের জরিমানার ১৫ হাজার টাকা। বর্তমান চেয়ারম্যানের নিকট জমা দেওয়া হয়েছে। আগের ৩০ হাজার টাকা সাবেক চেয়ারম্যানের নিকট জমা দিয়ে ছিলাম।
এদিকে সাবেক চেয়ারম্যান শফিকুর রহমান শফিক বলেন, আমি চেয়ারম্যান থাকাকালিন সময়ে ওই গৃবধুর সাথে পরকীয়ার দায়ে শাহিন আলমের ৩০ হাজার টাকা জরিমনা করে ছিলাম।
অপর দিকে বর্তমান চেয়ারম্যান নূর মোহাম্মদ তুফান বলেন, ওসির দেওয়া দায়িত্বে শালিসি বৈঠকের গৃহবধুর স্বামীর সাথে কথা বলে সমাঝোতা করেছি। শালিস বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য শাকিম , আশরাফ শাহ,রেজাউল করিম প্রমুখ।
বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল ইসলাম বলেন, এ বিষয়ে গৃহবধু বা তার পক্ষে কোন অভিযোগ না করায় স্থানীয় ভাবে সমাঝোতার জন্য চেয়ারম্যানকে দায়িত্ব দেওয়া হয়েছিল। চেয়ারম্যান বিষয়টি আপোশ করেছেন শুনেছি। তবে জরিমানার বিষয়ে জানা নেই ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category