• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ নওগাঁর মান্দায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা রাজশাহীতে মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধ দমনে কঠোর নির্দেশনা, অবৈধ অটোরিকশা বন্ধের তাগিদ নওগাঁর বদলগাছীতে ১৫ শিক্ষার্থীর মাথার চুল বিকৃতভাবে কেটে দেওয়ার অভিযোগ ডেভিস কাপ খেলতে ভিয়েতনাম যাচ্ছেন রাজশাহীর কৃতি টেনিস খেলোয়াড় রাকীন বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত প্রতিপাদ্য: “করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ” নওগাঁ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় বাবুল চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা পত্নীতলায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত স্বপ্ন সাফ গেমসে ভালো করা: সাঁতারে নতুনদের অনুপ্রেরণা সেরা সাঁতারু জুঁই

চট্টগ্রামের চান্দগাঁও থানা হাজতে গ্রেপ্তারকৃত আসামির ঝুলন্ত লাশ উদ্ধার

দিনকাল বিডি ২৪ / ১২৭ Time View
প্রকাশঃ বুধবার, ৩ জুলাই, ২০২৪

এম, এ কাশেম জেলা প্রতিনিধি চট্টগ্রাম :
চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার হাজতখানায় মোঃ জুয়েল (২৬) নামের এক আসামির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে উক্ত আসামি নিজেই ঝুলে আত্মহত্যা করেছে। বুধবার (৩ জুলাই) ভোর ৬টা ২৫ মিনিটের দিকে এই ঘটনা ঘটে উক্ত থানা হাজতে।মারা যাওয়া মোঃ জুয়েল চান্দগাঁও খেজুরতলা এলাকার মৃত আব্দুল মালেক প্রকাশ আব্দুল মাবুদের পুত্র।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির সংবাদ মাধ্যম কে বলেন, পরোয়ানামূলে আসামি মো.ষঃ জুয়েলকে গ্রেপ্তার করে থানার হাজতখানায় রাখা হয়।

সেখানে ভোর ৬টা ২৫ মিনিটে জুয়েল নিজের পরনের শার্ট খুলে হাজতের ভিতরের দেয়ালের উপরের ভেন্টিলেটরের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে, যাহা সিসিটিভি ফুটেজে দেখা যায়।
তিনি জানান, তার বিরুদ্ধে কোতোয়ালী থানায় ডাকাতির প্রস্তুতি এবং অস্ত্র আইনে মোট ৭টি মামলা রয়েছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে রয়েছে বলে ও জানান দেন ওসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category