এম, এ কাশেম জেলা প্রতিনিধি চট্টগ্রাম :: চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভার সদ্য সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা ইসমাইল হোসেনকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়েছে।
সোমবার (১৪ অক্টোবর) বিকেলে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা কালে বিমানবন্দরে ইমিগ্রেশনের দায়িত্বে থাকা এপিবিএন পুলিশ তাকে আটক করে ।
পরে রাত ৮টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থানায় তাকে হস্তান্তর করা হয়েছে বলে পাওয়া খবরে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদ উল্লাহ।
ওসি বলেন, ‘ফটিকছড়ি পৌরসভার সাবেক মেয়র ইসমাইলকে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, মেয়র ইসমাইল চুল দাড়ি কামানো অবস্থায় বিদেশ পালানোর দৃশ্য দেখলে মনে হচ্ছে সে মুসলমান নামে কলঙ্ক মুনাফেক।
তার এহেন কর্মে নিজের উপজেলা/পৌরসভা সহ সমগ্র চট্টগ্রাম ব্যাপী ছিঃ ছিঃ রব উঠেছে।
সবাই বলাবলি করছেন- তার এহেন জঘন্যতম: কর্মের লজ্জা রাখবো কোথায়?