• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

চট্টগ্রামের বাঁশখালী উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মুছা মেম্বার গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ১৯৪ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪

এম, এ কাশেম, চট্টগ্রাম থেকে : বিএনপি ও জামায়াতের ডাকা অবরোধ কর্মসূচীকে কেন্দ্র করে বাঁশখালী থানার ককটেল বিস্ফোরণ ও নাশকতা মামলার অন্যতম আসামী আবু মুছা (৪৫) প্রকাশ মুছা মেম্বার’কে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

গ্রেপ্তারকৃত আবু মুছা বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নের মৃত রফিকুল ইসলামের পুত্র। তিনি বাঁশখালী উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক’ পদে দায়িত্বে রয়েছেন বলে সূত্র জানায়।

রোববার (২৮ জানুয়ারি) রাত সাড়ে ৯ টায় গোপন সংবাদে খবর পেয়ে উপজেলার পুকুরিয়া চৌমুহনী এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল। এ সময় তাকে গ্রেপ্তার করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে বাঁশখালী থানায় হস্তান্তর করে।

র‌্যাব-৭ ও মামলা সূত্রে জানা গেছে, বাঁশখালী উপজেলার সোনারটিলা এলাকায় রাস্তার উপর বিএনপি ও জামায়াতের ডাকা অবরোধ কর্মসূচীকে কেন্দ্র করে গত ২ নভেম্বর ২৩ ইং তারিখে সাধারণ জনগণের মাঝে ভয়-ভীতির উদ্দেশ্যে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে নাশকতামূলক কর্মকান্ড সৃষ্টি করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে ভিকটিম মোঃ করিম (২৬) বাদী হয়ে বাঁশখালী থানায় ৩২ জন এজাহার নামীয় এবং অজ্ঞাতনামা ১৫৫/২১৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

উল্লেখ্য, গ্রেফতারকৃত আসামি আবু মুছা প্রকাশ মুছা মেম্বার এর বিরুদ্ধে বাঁশখালী থানায় সরকারী সম্পত্তির ক্ষতিসাধন, বেআইনি সমাবেশ, নাশকতা, হত্যাচেষ্টা আইনে একটি মামলার তথ্য পাওয়া যায় বলে সূত্র জানায়।

তবে, চট্টগ্রাম দক্ষিণ জেলা ও বাঁশখালী উপজেলা বিএনপি’র পক্ষ থেকে মামলাটি সাজানো ও মিথ্যা আখ্যা দিয়ে বলা হয়- বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও বানানোয়াট মামলা দায়েরের মাধ্যমে পুলিশ দিয়ে গ্রেপ্তার-হয়রানি করার ধারাবাহিকতায় বিএনপি নেতা মুছা মিয়া কে গ্রেপ্তার করা হয়েছে।
বিএনপির পক্ষ থেকে এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে বিএনপি নেতা মুছা মিয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category