• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

চট্টগ্রামের বারইয়ারহাট পৌরসভা বিএনপি’র দিদার এর ভাইয়ের ওপর হামলা, ভাংচুর: প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ-মিছিল

দিনকাল বিডি ২৪ / ১১৮ Time View
প্রকাশঃ বুধবার, ২৮ আগস্ট, ২০২৪

এম, এ কাশেম জেলা প্রতিনিধি চট্টগ্রাম :: উত্তর চট্টগ্রামের বারইয়ারহাট পৌরসভা বিএনপি’র আহবায়ক দিদারুল আলম মিয়াজির ছোটো ভাই মোঃ ইকবাল হোসেন মিয়াজির ওপর হামলা ও ভাংচুর এর প্রতিবাদে ২৮ আগষ্ট (বুধবার) বিকালে বারইয়ারহাট পৌরসভা বাজারে এক প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এতে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন- মীরসরাই উপজেলা বিএনপি’র সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, বারইয়ারহাট পৌরসভা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক সেলিম উদ্দিন হাজারী, নজরুল ইসলাম লিটন, কামরান সরোয়ার্দী, ২ নং হিঙ্গুলী ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হক সোহাগ, বর্তমান সদস্য সচিব রফিকুল ইসলাম ভূঁইয়া, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ সম্পাদক ইফতেখার মাহমুদ জিপসন, জোরারগঞ্জ থানা যুবদলের আহবায়ক সিরাজ উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা সেচ্ছাসেবক দলের সম্মানিত সদস্য (১ নং) আবু জুবায়ের চৌধুরী শিবলী, ছাত্রদল নেতা মিনহাজ উদ্দিন টিটো প্রমুখ।
এতে উপস্থিত ছিলেন- বিএনপি নেতা মঞ্জুরুন কাদের, মোশাররফ হোসেন, জহুরুল হক, ফারুক, নুরুল আবছার প্রমুখ।
বক্তাগন তাদের বক্তব্যে বলেন, বিএনপি’র মুল স্রোতের বাইরে থাকা কিছু সন্ত্রাসী আওয়ামী লীগের মদদে ছাত্র লীগের সন্ত্রাসীদের সাথে নিয়ে বারইয়ারহাট পৌরসভা বিএনপি’র আহবায়ক দিদারুল আলম মিয়াজির ছোট ভাই মোঃ ইকবাল হোসেন মিয়াজির ওপর হামলা চালিয়ে তার প্রাণনাশের অপচেষ্টা চালায়। এবং অতর্কিত ভাবে ভাংচুর এর তান্ডব লীলা চালায়।
নের্তৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বিএনপি’র মুল স্রোতের বাইরে থেকে যে বা যারা যে কোনো অপকর্ম করার চেষ্টা চালালে আমরা তাদের প্রতিহত করতে বদ্ধপরিকর।
পরে এক বিশাল বিক্ষোভ মিছিল ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক’র বারইয়ারহাট পৌরসভা বাজার প্রদক্ষিণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category