নিজস্ব প্রতিবেদক ‘বিডি দিনকাল’ চট্টগ্রাম :: চট্টগ্রামের বিএনপি নেত্রী, ও বর্তমান বিএনপি চেয়ারপার্সন এর উপদেষ্টা কাউনসিল’র সদস্য এবং দলের অতিত দুঃসময়ের কান্ডারি বেগম রোজী কবির ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
দলের অতিত দুঃসময়ের কান্ডারি বেগম রোজী কবির’ ইন্তেকালে দলীয় পত্রিকা দৈনিক দিনকাল’র মীরসরাই/উত্তর চট্টগ্রামে দায়িত্ব রত: নিজস্ব প্রতিনিধি-সাংবাদিক এম, এ কাশেম গভীর শোক প্রকাশ করেছেন।
সূত্র মতে দলের একমাত্র পত্রিকা দৈনিক ‘দিনকাল’র সাংবাদিক হিসেবে যথেষ্ট আন্তরিকতাপূর্ন সম্মান প্রদর্শনের জন্য সাংবাদিক এম, এ কাশেম ভক্তিপূর্ন শ্রদ্ধ্যা জানান তার প্রতি।
বিএনপি’র একমাত্র মুখোপত্র দৈনিক ‘দিনকাল’ পত্রিকার সাংবাদিক (মীরসরাই/উত্তর চট্টগ্রাম) হিসেবে যথেষ্ট আন্তরিকতাপূর্ন সম্মান দেখানোর কথা এখনো ভুলতে পারছেন না উল্লেখ করে সাংবাদিক কাশেম বলেন, দলের চেয়ারপার্সন দেশ মাতা বেগম খালেদা জিয়া চট্টগ্রাম ১ মীরসরাই আসনে প্রার্থী হলে অন্যান্য নের্তৃবৃন্দের সাথে, বিশেষ করে তৎকালীন মহিলা দল নেত্রী নুরে আরা ছাপার সাথে মীরসরাই উপজেলায় নির্বাচনী গণসংযোগ সহ বিভিন্ন কর্ম পরিচালনা করতে আসলে দলের একমাত্র পত্রিকা দৈনিক ‘দিনকাল’ এর সাংবাদিক হিসেবে নিজের গাড়িতে উঠার ও সুযোগ দিয়েছিলেন তিনি।
ফলে, দলের প্রতি এবং দলীয় পত্রিকাযর প্রতি এমন আন্তরিকতা দেখানো নেত্রীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেন তিনি। সে সাথে তার শোকাভীভূত পরিবারের সবার প্রতি সমবেদনা ও জ্ঞাপন করছেন সাংবাদিক কাশেম।
মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে তাকে আল্লাহ বেহেস্তে নসীব করুন সে আরজ মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আল্লাহ আমীন’র দরবারে।