এম, এ কাশেম জেলা প্রতিনিধি চট্টগ্রাম :: দীর্ঘ বেশ কয়েক বছর পর চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন চট্টগ্রামের সবচেয়ে জনপ্রিয় বিএনপি নেতা আসলাম চৌধুরী এফসিএ। জামিনের কাগজপত্র হাতে পাওয়ার পর মঙ্গলবার (২০ আগষ্ট) সকাল ১০টার দিকে চট্টগ্রামের কারাগার থেকে তাকে মুক্তি দেয়া হয়।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মুহাম্মদ মঞ্জুর হোসেন এ তথ্য নিশ্চিত করে জানিয়ে বলেন, আসলাম চৌধুরীর বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা ছিলো। পর্যায়ক্রমে সবগুলোতে জামিন হয়েছে। সর্বশেষ মামলায় তাকে গতকাল সোমবার উচ্চ আদালত জামিন দিয়েছেন।
বিএনপি’র এই নেতা আসলাম চৌধুরীর আইনজীবী কে এম সাইফুল ইসলাম বলেন, আসলাম চৌধুরীর বিরুদ্ধে ৭৬টি মামলা ছিলো। সব মামলায় তিনি জামিন পেয়েছেন তিনি।
সূত্র জানায়, ২০১৩ সালের ঢাকার কোতোয়ালি থানার একটি মামলায় আসলাম চৌধুরীর নাম না থাকার পর ও তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে আটক রাখা হয়েছিলো। গতকাল সোমবার আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে তাকে মুক্তির আদেশ দিয়েছেন।
রাজনৈতিক মামলার পাশাপাশি আসলাম চৌধুরীর বিরুদ্ধে দুদক, বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অন্তত: ২০টি মামলা রয়েছে।
এদিকে জামিনে বেরিয়ে আসার খবর পেয়ে আবহাওয়ার অনুকূল পরিবেশ বিঘ্নিত অতি বৃষ্টি উপেক্ষা করে চট্টগ্রাম কারাগারের সামনে অসংখ্য নেতা-কর্মীরা ভিড় জমান। সকাল ১০টার দিকে আসলাম চৌধুরী কারাগার থেকে বের হওয়ার পর পর-ই অপেক্ষমাণ দলের নেতা-কর্মীরা ফুল দিয়ে তাকে বরণ করে নেন। এ সময় সেখানে কর্মীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা ও যায়।