• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

চট্টগ্রামের বিএসআরএম গেইট এলাকায় বেপরোয়া ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কলেজ ছাত্র নিহত

দিনকাল বিডি ২৪ / ১১৮ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫

এম, এ কাশেম, জেলা প্রতিনিধি চট্টগ্রাম :: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই উপজেলার বিএসআরএম গেইট এলাকায় বেপরোয়া ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী কলেজ ছাত্র নিহত হয়েছে।
নিহতের নাম মোঃ আবু নঈম (২৩)। সে মীরসরাই উপজেলার ২ নং হিঙ্গুলী ইউনিয়নের পূর্ব হিঙ্গুলী (চিনকীরহাটের পূর্ব পাশে) গ্রামের দারু বক্স ভূঁইয়া বাড়ির আর্মি তোফাজ্জল হোসেন এর পুত্র বলে পারিবারিক সূত্র নিশ্চিত করেছে। এবং সে মীরসরাই উপজেলার নিজামপুর ডিগ্রী কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলো।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মহাসড়কের বিএসআরএম এলাকায় বেপরোয়া গতির অজ্ঞাত একটি ট্রাক মোটরসাইকেল আরোহী নঈমকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে। এ সময় অন্য একজন পথচারী ও গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন দু’জনকে মারাত্মক আহতাবস্থায় সেখান থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মস্তান নগর সরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা নঈমকে মৃত ঘোষণা করে। আহত অন্যজন চিকিৎসাধীন রয়েছে।
নিহত নঈম এর পারিবারিক সূত্র জানায়, সে পড়ালেখার পাশাপাশি পার্ট টাইম রবি কোম্পানীতে চাকরি ও করতো। পরিবারের একমাত্র ছেলেকে হারিয়ে মা-বাবা সহ পরিবারের সবাই বাকরুদ্ধ। পাশাপাশি এলাকার লোকজন ও শোকে বিহবল হয়ে পড়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category