• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

মহাদেবপুরের মৎস্য অফিসার জামান চারদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে মারা গেছেন

দিনকাল বিডি ২৪ / ১৩১ Time View
প্রকাশঃ বুধবার, ১১ জুন, ২০২৫

স্টাফ রিপোর্টারঃ

নওগাঁর মহাদেবপুরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত উপজেলা মৎস্য সম্প্রসারণ অফিসার এ কে এম জামান চিকিৎসাধিন অবস্থায় ১১ জুন বুধবার সকালে মারা গেছেন। গত ৭ জুন ঈদের দিন সন্ধ্যা ৭ টার দিকে তিনি মোটরসাইকেল যোগে কর্মস্থল থেকে তার শ্বশুড় বাড়ি উপজেলার গোফানগর গ্রামে যাচ্ছিলেন।এ সময় পথিমধ্যে মহাদেবপুর-শিবপুর আঞ্চলিক মহাসড়কের ছাতুনতলী বাজার সংলগ্ন পের্ট্রোল পাম্পের পাশে তার মোটরসাইকেল সড়কের খাদে পড়ে যায়।এতে মৎস্য অফিসার জামান রক্তাক্ত গুরুতর জখম ও মুখোমুন্ডল থেতলে যায়।স্বজ্ঞাহীন অবস্থায় পড়ে থাকতে দেখে এক অটোচার্জার চালক তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।এখবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাগন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান এবং মৎস কর্মকর্তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন।এ সময় তার শারীরিক অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তাকে রেফার করা হয়।সেখানে চিকিৎসাধিন অবস্থায় তিনি মারা যান। স্থানীয়রা জানান,মৎস্য অফিসার জামান উপজেলা বিএনপি’র প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি ও হাতুড় ইউনিয়নের গোফানগর গ্রামের প্রয়াতঃ প্রবীণ সজ্জন নেতা আব্দুল মান্নান এর ছোট জামাতা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category