নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম :: উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার ১ নং করেরহাট ইউনিয়ন সেচ্ছাসেবক দলের উদ্যোগে এক কর্মী সমাবেশ ১২ সেপ্টেম্বর সকাল ১০টার স্থানীয় ‘রাজ কুমার কমিউনিটি সেন্টার’ এ অনুষ্ঠিত হয়েছে।
মীরসরাই উপজেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র সদস্য আবুল কালাম আজাদ প্রকাশ কালাম আমিন এর সভাপতিত্বে ও ১নং করেরহাট ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ কালা’র উপস্থাপনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন মীরসরাই উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহ্ মোহাম্মদ ফোরকান উদ্দিন।
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন মীরসরাই উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ কামাল উদ্দিন।
প্রধান বক্তা ছিলেন মীরসরাই উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ আরিফ।
এতে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন- যুবদল নেতা সৈয়দ জিয়া উদ্দিন এবং যুবদল ও ছাত্রদলের নের্তৃবৃন্দ।
এ সময় বিএনপি নেতা মিয়া সওদাগর, নুরুল আলম মেম্বার, ছালেহ আহমেদ ডিপটি সাংবাদিক এম, এ কাশেম প্রমুখ নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।