এম, এ কাশেম জেলা প্রতিনিধি চট্টগ্রাম :: উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার ১ নং করেরহাট ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপি’র এক প্রতিনিধি সম্মেলন স্থানীয় অলি নগর উচ্চ বিদ্যালয় মাঠে ২২ সেপ্টেম্বর (রবিবার) বিকাল ৫ টায় মোঃ নিজাম উদ্দিন এর সভাপতিত্বে ও আমির হোসেন মুরাদ এর উপস্থাপনায় অনুষ্ঠিত হয়েছে।
এতে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ১নং করের হাট ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন সিরাজ মেম্বার, সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল হোসেন মিয়া সওদাগর, যুগ্ম আহবায়ক জহির উদ্দিন বাবলু, সদস্য সচিব এয়াছিন মিজান, সদস্য মোঃ নাছির উদ্দিন, প্রবাসী মোঃ আলমগীর, বারইয়ারহাট পৌরসভা বিএনপি’র যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম লিটন, ২ নং হিঙ্গুলী ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান যুগ্ম আহবায়ক নাজমুল হক সোহাগ এবং যুবদল নেতা জামশেদ আলম ফারুক প্রমুখ।
এ সময় মঞ্চে উপবিষ্ট ছিলেন-বিএনপি নেতা নুরুল আলম মেম্বার, ছালেহ আহমেদ ডিপটি সহ বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নের্তৃবৃন্দ।