এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম ::
আগামীর বাংলাদেশ বিনির্মাণে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও দেশ নায়ক ‘তারেক রহমান’ ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে, সন্ত্রাস মাদক ও চাঁদাবাজ মুক্ত সমাজ গঠনে ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভা ও ২ নং হিঙ্গুলী ইউনিয়ন শাখা ছাত্রদলের যৌথ উদ্যোগে এক বিশাল ছাত্র সমাবেশ ৫ মে সোমবার বিকাল ৩ টায় বারইয়ারহাট বালিকা বিদ্যালয় মাঠে পৌরসভা ছাত্রদলের আহবায়ক এমরান উদ্দিনের সভাপতিত্বে ও সদস্য সচিব মোহন দে এর উপস্থাপনায় অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন উপস্থিত থাকার কথা থাকলেও তিনি তাতে উপস্থিত থাকতে পারেননি।
এতে বিশেষ অতিথি ছিলেন মীরসরাই উপজেলা বিএনপি’র সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলমগীর।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র সদস্য ও বারইয়ারহাট পৌরসভার সাবেক আহবায়ক দিদারুল আলম মিয়াজি।
অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন বিএনপি নেতা মেজবাহ উল হক মানিক, নজরুল ইসলাম লিটন, নাজমুল হক সোহাগ, মোজাম্মেল হোসেন, মোশাররফ হোসেন, সেচ্ছাসেবক দল নেতা শাহ ফোরকান উদ্দিন, আবু জুবায়ের চৌধুরী শিবলী, কামাল হোসেন, যুবদল নেতা নুরুল আবছার মিয়াজি, ফয়েজ উদ্দিন, ফারুক হোসেন, মিজানুর রহমান, ছাত্রদল নেতা সাজ্জাদুল হক সোহাগ ও মোস্তাক উদ্দিন সোহাগ রিয়াজ উদ্দিন, আব্দুল্লাহ আল নোমান, সালমান হায়দার, আব্দুল গোফরান জামশেদ, আব্দুল্লাহ আল জোবায়ের,শরিফুল ইসলাম বাদশা, নাঈম, আব্দুল আজিজ, মেহেদী হাসান, মুন্না, জাহিদুল ইসলাম, মোঃ পারভেজ প্রমুখ।
পরে জমকালো ভাবে সাবেক ছাত্রদল নেতাদের মধ্যে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।
সূত্র জানায়, বারইয়ারহাট পৌরসভা ছাত্রদলের আহবায়ক মোঃ এমরান হোসেন ও সদস্য সচিব মোহন দে এর অক্লান্ত পরিশ্রমের ফসল উক্ত ছাত্র সমাবেশ সার্থক ও সাকসেস করে তোলা হয়।