• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

চট্টগ্রামের মীরসরাইয়ে ৫০ লাখ টাকার চা পাতা জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত

দিনকাল বিডি ২৪ / ১০৭ Time View
প্রকাশঃ রবিবার, ৫ মে, ২০২৪

এম, এ কাশেম, চট্টগ্রাম থেকে :
উত্তর চট্টগ্রামের মীরসরাইয়ে গোডাউনে অভিযান চালিয়ে পাঁচ টন চা পাতা জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় অনুমোদনহীন চা পাতা মিথ্যা তথ্য দিয়ে প্যাকেটজাত করায় নিয়মিত মামলা ও দায়ের করা হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) উপজেলার বরতাকিয়া বাজারে এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত চক্রবর্তী।
তিনি বলেন, বিএসটিআই এর অনুমোদন ব্যতীত চা পাতা মিথ্যা তথ্য দিয়ে প্যাকেট করা হচ্ছিলো। যা দণ্ডনীয় অপরাধ। এ সময় পাঁচ টন অনুমোদনহীন প্যাকেট জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৫০ লাখ টাকা। বিএসটি আই এর প্রতিনিধির প্রসিকিউশন রিপোর্টের ভিত্তিতে নিয়মিত মামলা করার জন্য মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে বলা হয়।

চট্টগ্রাম জেলা এনএসআই এর তথ্যের ভিত্তিতে বর্ণিত অভিযানে মীরসরাই থানার পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন। প্রাপ্ত তথ্য সূত্র মতে, মীরসরাই উপজেলার আরো কয়েকটি বাজারে ও ওই রকম ভাবে লক্ষ লক্ষ টাকার চা পাতার ব্যবসা চালিয়ে যাচ্ছে ব্যবসায়ী নামক কিছু অসাধু ব্যাক্তি। গোপনে সংবাদ সংগ্রহ করে অভিযান চালালে কোটি কোটি টাকার চা পাতা জব্দ করা যাবে।

অভিজ্ঞতা সম্পন্ন ব্যাক্তিদের কাছ থেকে জানা গেছে, ওই সব অনুমোদন বিহীন চা পাতা ব্যবহার করে অনেকেই শারিরীক ভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছেন প্রতিনিয়ত:।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category