নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম অফিস ‘দিনকাল বিডি’ :: চট্টগ্রামের রা্ঙ্গুনিয়া উপজেলা বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের ৪ নেতাকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) কেন্দ্রীয় বিএনপি’র সহ দপ্তর সম্পাদক মোঃ মুনির হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বহিষ্কৃতরা হলেন, রাঙ্গুনিয়া পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ গাজী জসিম উদ্দিন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ কামাল হোসেন, ৭ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক ইছু সওদাগর ও পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক গাজী ফরহাদ। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থী অনৈতিক কার্যকলাপের জন্য চট্টগ্রাম উত্তর জেলাধীন রাঙ্গুনিয়া পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ গাজী জসিম উদ্দিন, রাঙ্গুনিয়া পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ কামাল হোসেন, ৭ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক ইছু সওদাগর, রাঙ্গুনিয়া পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক গাজী ফরহাদ, বিএনপি সমর্থক মোঃ পারভেজ, সায়েদ, মোঃ ফয়েজ এবং মহিউদ্দিন কে বিএনপি’র প্রাথমিক সদস্য সহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।