এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম :: চট্টগ্রামের লোহাগাড়ায় বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ, ঘটনাস্থলেই নিহত হয়েছেন ৭ জন এবং হাসপাতালে নেয়ার পথে মারা যান আরো ২ জন। ফলে, নিহতের সংখ্যা এখন পর্যন্ত ৯ জন। আরো কয়েকজনের অবস্থা সংকটাপন্ন বলে পাওয়া খবরে প্রকাশ।
সূত্র জানায়, চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চুনতি জাঙ্গালিয়া এলাকায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ৭ জন নিহত হয়েছেন। হাসপাতালে নেয়ার পথে আরো ২ জন্য মৃত্যু হয়।
ঘটনায় আহত হয়েছে প্রায় ১২জন। তাদের মধ্যে ২ জনের অবস্থা সংকটাপন্ন।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান সংবাদ মাধ্যম কে বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, বুধবার সকাল ৭টার দিকে উপজেলার জাঙ্গালিয়া এলাকায় কক্সবাজার থেকে আসা একটি মাইক্রোবাসের সাথে রিল্যাক্স পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাতজন মারা যান।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন এবং আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
ওসি আরও জানান, দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে গেলেও পুলিশ বাসটি জব্দ করেছে।
নিহতদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি বলে ও জানান ওসি।