• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে ময়মনসিংহের আলোচিত হত্যা মামলার আসামি গ্রেপ্তার

দিনকাল বিডি ২৪ / ৯৮ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

এম, এ কাশেম, চট্টগ্রাম থেকে : ময়মনসিংহের নান্দাইল থানার আলোচিত হত্যা মামলার আসামি মোঃ ফরহাদ মিয়া খলিলকে সীতাকুণ্ড থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। গ্রেপ্তারকৃত ফরহাদ ময়মনসিংহের নান্দাইল ভাটিচারিয়ার মৃত আঃ জলিলের পুত্র। সে এনামুল হককে হত্যা মামলার ২নং পলাতক আসামি। হত্যার পর দীর্ঘদিন ধরে চট্টগ্রামের সীতাকুণ্ডে আত্মগোপনে ছিলো সে।

র‌্যাব-৭ সূত্রে জানা যায়, নিহত এনামুল হক এবং ধৃত আসামি মোঃ ফরহাদ মিয়া খলিল একই বংশের লোক এবং পাশাপাশি বাড়ীতে বসবাস করতো। তাদের মধ্যে জমি-জমা সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিন যাবত পারিবারিক বিরোধ চলে আসছিলো।
উক্ত বিরোধের জের ধরে ভিকটিমের পরিবার বাদী হয়ে ধৃত আসামি মোঃ ফরহাদ মিয়ার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ময়মনসিংহ সিনিয়র সহকারী জজ আদালত একটি মামলা দায়ের করেন।

মামলায় ক্ষিপ্ত হয়ে গত ১৩ মার্চ ধৃত আসামি ফরহাদের নের্তৃত্বে ১২/১৫ জনের একটি দল রামদা, বল্লম, লোহার টেডা, লোহার রড ও বাঁশের লাঠি নিয়া অতর্কিতভাবে এনামুল হকের বসতবাড়ীতে প্রবেশ করে পরিবারের লোকজনকে গালিগালাজ করে।

এ সময় এনামুল হক গালিগালাজ করার প্রতিবাদ করলে ধৃত আসামি মোঃ ফরহাদ মিয়ার হাতে থাকা লোহার টেডা দিয়ে এনামুল হকের ডান বাহুতে সজোরে আঘাত করে। এতে এনামুলে হকের হাত ছিদ্র হয়ে গুরুতর রক্তাক্ত জখম হয়। রক্তাক্ত জখম অবস্থায় এনামুল হক মাটিতে লুটিয়ে পড়লে আসামি মোঃ ফরহাদ মিয়ার সহযোগীরা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে উপর্যপুরি আঘাত করে।

এ সময় তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসলে তার পরিাবরের লোকজনকে হত্যার হুমকি দিয়ে আসামি মোঃ ফরহাদ মিয়া খলিল ঘটনাস্থল ত্যাগ করে। পরবর্তীতে স্থানীয় লোকজনের সহায়তায় গুরুতর রক্তাক্ত জখম অবস্থায় এনামুল হককে উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত: চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উক্ত হত্যার ঘটনায় ভিকটিমের ভাই বাদী হয়ে ময়মনসিংহ জেলার নন্দাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার এজাহার নামীয় পলাতক আসামিদের গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-৭, চট্টগ্রাম ব্যাপক গোয়েন্দা নজরদারি এবং ছায়াতদন্ত অব্যাহত রাখে। নজরদারীর এক পর্যায়ে র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে উক্ত হত্যা মামলার এজাহার নামীয় ২ নং পলাতক আসামি ফরহাদ মিয়া খলিল চট্টগ্রামের সীতাকুন্ড থানাধীন কদম রসুল বাজার এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল গত ১৬ এপ্রিল দিবাগত রাতে ওই এলাকায় অভিযান চালিয়ে আসামি মোঃ ফরহাদ মিয়া খলিল (৩৩)কে গ্রেফতার করে।

আটককৃত আসামিকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে গ্রেফতার এড়াতে চট্টগ্রামের সীতাকুন্ডে আত্মগোপন করে আসছিলো। গ্রেফতারকৃত আসামি সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে ময়মনসিংহ জেলার নান্দাইল মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category