• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

চট্টগ্রামে পুলিশের এএসআই এর বিরুদ্ধে আদালতে স্ত্রী কনস্টেবলের মামলা

দিনকাল বিডি ২৪ / ৯৭ Time View
প্রকাশঃ বুধবার, ৫ জুন, ২০২৪

এম, এ কাশেম, চট্টগ্রাম :
চট্টগ্রামে মারধর ও যৌতুক দাবির অভিযোগে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আবু নাঈম নামে একজনের বিরুদ্ধে আদালতে মামলা করেছে তার-ই স্ত্রী পুলিশের কনস্টেবল শিরিনা আক্তার।
মঙ্গলবার (৪ জুন) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রোমানা আক্তারের আদালতে নালিশি মামলাটি করেছেন পুলিশের কনস্টেবল শিরিনা আক্তার।

আবু নাঈম, চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানায় এএসআই হিসেবে দায়িত্বে রয়েছেন। মামলার অভিযোগে বলা হয়, আবু নাঈমের সাথ শিরিন আক্তারের ২০১১ সালের ২৭ মে বিয়ে হয়। এরপর এই দম্পতির ঘরে ৬ বছরের একটি সন্তান রয়েছে। কয়েক বছর আগে বাদীর অনুমতি না নিয়ে অন্য এক নারীকে সে বিয়ে করে। বাদী ও অভিযুক্ত দুজনেই সরকারি চাকুরিজীবী হওয়ায় বাদী এ ব্যাপারে কোনো মামলা করেননি। এ বছরের ২৬ জানুয়ারি বায়েজিদ বোস্তামী থানার সরকারি বাসায় অভিযুক্ত বাদীর কাছে ৩ লাখ টাকা যৌতুক দাবি করেন অভিযুক্ত।
তার দাবিকৃত উক্ত টাকা দিতে না পারায় বাদীকে অভিযুক্ত মারধর করেন।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী বখতিয়ার হোসেন। তিনি বলেন, যৌতুক দাবির অভিযোগে পুলিশের এএসআই আবু নাঈম এর বিরুদ্ধে স্ত্রী পুলিশের কনস্টেবল শিরিনা আক্তার মামলার আবেদন করেন। আদালত শিরিনা আক্তারের বক্তব্য গ্রহণ করেন। অভিযুক্ত আবু নাঈমকে আদালতে হাজির হতে সমন জারি করেছেন। বিষয় টি নিয়ে চট্টগ্রামের পুলিশ বাহিনীতে ব্যাপক আলোচনা- সমালোচনা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category