• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

চট্টগ্রামে পুলিশের সাঁড়াশি অভিযান: গ্রেপ্তার ৮৮, সর্বোত্র-ই গ্রেপ্তার আতংক

দিনকাল বিডি ২৪ / ৯৭ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪

এম, এ কাশেম জেলা প্রতিনিধি চট্টগ্রাম :
সারাদেশের মতো দেশের প্রধান বন্দর নগরী চট্টগ্রামে ও কোটাবিরোধী আন্দোলনে সংঘর্ষের পর নগর জুড়ে রাতভর ‘গ্রেপ্তার’ অভিযান চালিয়েছে পুলিশ।অভিযানে ছাত্র ইউনিয়নের দুই নেতা সহ ৮৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বিভিন্ন থানায় দায়ের হওয়া মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান। বুধবার (১৭ জুলাই) দুপুরে নগরীর পাঁচলাইশ থানা ও খুলশী থানায় মোট ৪টি মামলা দায়ের হয়েছে। এসব মামলায় সাড়ে সাত হাজার জনকে অজ্ঞাত হিসেবে আসামি উল্লেখ করা হয়েছে।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা জানিয়েছেন, হত্যা, দাঙ্গা ও সরকারি কাজে বাধা দানের অভিযোগে এবং বিস্ফোরক আইনে পুলিশ বাদী হয়ে আলাদা দু’টি মামলা দায়ের করেছেন।

এ ছাড়া হামলায় আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থাকা ইমন ধরের মা বাদী হয়ে আরেকটি মামলা দায়ের করেছেন। দুই মামলার প্রতিটিতে ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ নেয়ামত উল্লাহ জানিয়েছেন, হামলায় আহত হয়ে চমেক হাসপাতালে চিকিৎসাধীন সাহেদ আলী নামে এক ব্যক্তি একটি মামলা দায়ের করেছেন। এতে অজ্ঞাতনামা ৫০০ থেকে ৬০০ জনকে আসামি করা হয়েছে।
সিএমপির পুলিশের ৪টি জোনের চার উপ-কমিশনারের দেয়া তথ্য অনুযায়ী, নগরীর ১৬ থানায় রাতভর অভিযানে মোট ৮৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এর মধ্যে দক্ষিণ জোনের অধীন কোতোয়ালী, চকবাজার, বাকলিয়া ও সদরঘাট থানায় তিনজন করে মোট ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
উত্তর জোনের অধীন পাঁচলাইশ থানায় ১ জন, খুলশী থানায় ২ জন ও বায়েজিদ বোস্তামি থানায় ৩ জন সহ মোট ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।পশ্চিম জোনের অধীন ডবলমুরিং থানায় ১৬ জন, পাহাড়তলী থানায় ১০ জন, আকবর শাহ থানায় ৫ জন এবং হালিশহর থানায় ২৩ জনসহ মোট ৫৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বন্দর জোনের অধীন কর্ণফুলী থানায় ৩ জন, বন্দর থানায় ৫ জন, ইপিজেড ও পতেঙ্গা থানায় চারজন করে মোট ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে নগরীর পাহাড়তলী থানায় গ্রেপ্তার হওয়া দশজনের মধ্যে দুজন ছাত্র ইউনিয়নের নেতা। এরা হলেন- জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক শুভ দেবনাথ ও সাবেক সহ-সভাপতি ড্যানি বিশ্বাস।কোটা সংস্কার আন্দোলনে যাওয়ার অপরাধ দেখিয়ে গ্রেপ্তার করে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ,চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক শুভ দেবনাথ, ড্যানি বিশ্বাস এবং পাহাড়তলী থানার সহ সভাপতি নিশান রায়কে।
উল্লেখ্য, কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরতদের সাথে ছাত্রলীগের সংঘর্ষে মঙ্গলবার (১৬ জুলাই) বিকেলে চট্টগ্রাম নগরীর ষোলশহর, দুই নম্বর গেট ও ‍মুরাদপুর এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এতে তিনজন নিহত ও প্রায় শ’খানেক আহত হন। আহতদের মধ্যে ৭১ জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category