• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

চট্টগ্রামে ভোটকেন্দ্রে ভাংচুর ঘটনায় পুলিশ বাদী হয়ে বিএনপির ৪৫ নেতা-কর্মীর নামে মামলা, অজ্ঞাত ২০০-২৫০ আসামি: গ্রেপ্তার ১২

দিনকাল বিডি ২৪ / ১৫৫ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪

এম, এ কাশেম, চট্টগ্রাম থেকে : চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁওয়ে ভোট কেন্দ্রে ভাঙচুরের ঘটনায় বিএনপি’র ৪৫ নেতা-কর্মীর নাম উল্লেখ সহ ২০০-২৫০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেছে পুলিশ। মামলায় দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ানকে ১৩ নম্বর ও নগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এরশাদ উল্লাহকে ১৫ নম্বর আসামি করা হয়েছে।

পুলিশ জানায়, মামলার ১২ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন মো. রাকিবুল ইসলাম (২৫), মো. আজিম উদ্দিন (২৫), মফিজুল আলী (২৫), মঞ্জুর আলী (৫০), মো. হেলাল (২২), মো. হোসাইন (৩৩), মো. মানিক (২৯), মো. মহিন (২১), মো. রিয়াদ (২২), মো. আজম (২০), মো. মোবারক হোসেন (২০), মো. মামুন (৩৫)।

গতকাল তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর মামলা ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। মামলার এজাহারভুক্ত বাকি আসামিরা হলেন মোশারফ হোসেন প্রকাশ ছোট মোশারফ, রিয়াদ, আফছার, আব্দুর রহমান আলফাজ, নওশাদ আল জাশেদুর রহমান, জামাল, হারুন, আরিফ, এরশাদ, রুবেল, রাশেদ, মনছুর, আসমান, নাসির উদ্দিন, আকবর বদি, ওসমান, তুষার, নুর হোসেন, মো. আরিফ, জয়নাল আবেদিন সাকিব, জুনায়েদ হোসেন জিনুক, মানিক, রুবেল, আমজাদ, আরিফ মহিউদ্দিন, ইরফান, নাজিম, হারুন, আনোয়ার হোসেন বাপ্পি এবং সেলিম।

জানা গেছে, গত রোববার ভোটের দিন চট্টগ্রাম–৮ আসনের চান্দগাঁও থানার কয়েকটি এলাকায় পুলিশ ও বিজিবির সাথে বিএনপি নেতা-কর্মীদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এ সময় আশেপাশের সাড়ে ৪ কিলোমিটার এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এ ঘটনায় গুলিবিদ্ধ একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিন ১২টার দিকে মৌলভী পুকুরপাড় এলাকার আল হিকমাহ ইন্টারন্যাশনাল স্কুল কেন্দ্রের প্রধান গেট ভেঙে বিএনপি নেতাকর্মীরা ব্যাপক ভাঙচুর চালায়।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, এজাহারনামা ও অজ্ঞাতনামা আসামিরা নির্বাচন বানচালসহ সাধারণ ভোটারদের কেন্দ্রে আসতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ভোট কেন্দ্রে প্রবেশ করে দরজা, জানালা ভাঙচুর, রাস্তায় ককটেল বিস্ফোরণ, রাস্তায় গাড়ি ভাংচুর ও রাস্তায় টায়ারে আগুন দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে নাশকতা করে জনমনে ভীতি সৃষ্টি, ষড়যন্ত্র ও অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category