• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

চট্টগ্রামে যুবদল নেতা সিরাজ ও ছাত্রদল নেতা ফরহাদ গ্রেপ্তার:

দিনকাল বিডি / ১৭২ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩

এম, এ কাশেম, চট্টগ্রাম থেকে : চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক ও জোরারগঞ্জ থানা যুবদলের আহ্বায়ক সিরাজুল ইসলাম সিরাজ কে ১০টি মামলায় গ্রেপ্তার দেখিয়ে মীরসরাই ও জোরারগঞ্জ থানা পুলিশ আদালতে সোপর্দ করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
দলীয় সূত্র জানায়, ২৮ নভেম্বর (মঙ্গলবার) দুপুরে চট্টগ্রামের আদালতে তার পক্ষে জামিনের আবেদন জানানো হলে আদালত তার জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করার নির্দেশ দেন।
সিরাজ কে অন্যায় ভাবে গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা ও মীরসরাই থানা এবং জোরারগঞ্জ থানা যুবদল।
অনুরূপ ভাবে অন্য মামলার আসামি হিসেবে মীরসরাই উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ ফরহাদ হোসেন কে ও পুলিশ গ্রেপ্তার করে আদালতে পাঠায়।
দলীয় ভাবে এবং তার পরিবারের পক্ষ থেকে জামিনের আবেদন জানানো হলে আদালত তার ও জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
চট্টগ্রাম উত্তর জেলা ও মীরসরাই উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে তাকে গ্রেপ্তার এবং কারাগারে পাঠানোর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো হয়।
অনতিবিলম্বে যুবদল নেতা সিরাজ ও ছাত্রদল নেতা ফরহাদ এর নি:শর্ত মুক্তি দাবী করে করেছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের নের্তৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category