• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

চট্টগ্রামে শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে পেপার মিল শ্রমিকদের কর্মবিরতি পালন

দিনকাল বিডি ২৪ / ৯৪ Time View
প্রকাশঃ শুক্রবার, ১৪ জুন, ২০২৪

এম, এ কাশেম চট্টগ্রাম, থেকে :: চট্টগ্রামের বোয়ালখালীতে টি.কে পেপার মিল নামের একটি প্রতিষ্ঠানে শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে কর্মবিরতি পালন করছেন শ্রমিকরা।
বৃহস্পতিবার (১৩ জুন) সকাল ৭টা থেকে পূর্ব কালুরঘাট টি কে কেমিক্যাল লিমিটেড কমপ্লেক্সে শ্রমিক সংগঠনের ব্যানারে ২য় দিনের মতো এ কর্মসূচি পালন করেন কারখানাটির দুই শতাধিক শ্রমিক।
এর আগে বুধবার (১২ জুন) শ্রমিক ছাঁটাই বন্ধ, ওভারটাইমে বৈষম্য এবং ১৫ জন শ্রমিককে বরখাস্তের আদেশ প্রত্যাহারের দাবিতে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত কর্মবিরতি পালন করেন শ্রমিকরা।
আন্দোলনরত: শ্রমিকরা জানান, দাবি দাওয়ার কথা বলায় ১৫ জন শ্রমিককে সাময়িক বরখাস্ত করে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কারখানা কর্তৃপক্ষ।
এ আদেশ প্রত্যাহার করা না হলে কাজে যোগ দেবেন না তারা।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছহাব উদ্দিন জানান, শ্রমিকদের দাবি দাওয়ার বিষয়ে শ্রমিক নেতাদের নিয়ে কারখানা কর্তৃপক্ষের সাথে কয়েক দফা বৈঠক হয়েছে।
বরখাস্তকৃত ১৫ জন ছাড়া বাকিদের যোগদানের কথা বলছেন কারখানা কর্তৃপক্ষ।
তবে, এ ১৫ জন শ্রমিকের বিষয়ে দুই পক্ষই অনড় থাকায় সুরাহা হচ্ছে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category