এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম ::
চট্টগ্রাম উত্তরের মীরসরাইতে শহীদ জিয়া’র শাহাদাত বার্ষিকীতে বিএনপি’র কর্মসূচি পালন করেছে বলে পাওয়া সংবাদে প্রকাশ।
সূত্র জানায়, দীর্ঘ ১৭ বছর পর বিএনপি’র প্রতিষ্ঠাতা, সাবেক সেনাবাহিনীর প্রধান ও প্রেসিডেন্ট ‘শহীদ জিয়াউর রহমান’ এর প্রকাশ্যে শাহাদাত বার্ষিকী পালন করার সুযোগ পেলো বিএনপি’।
দিনটি বর্নাঢ্য ভাবে পালন করার মানসিকতা থাকলে বৈরী আবহাওয়া কিছুটা শিথিল করে দিয়েছে।
জাঁকজমকপূর্ণ ভাবে করতে না পারলে যে, যেখানে পেরেছে করেছে।
উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার বিএনপি’র নেতা-কর্মীরা ও তাতে পিছিয়ে ছিলো না।
দ্বন্দ্ব-গ্রুপিংয়ের কবলে পড়া মীরসরাই উপজেলা বিএনপি’র নেতা-কর্মীরা বিভিন্ন স্থানে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করেছে বলে পাওয়া খবরে প্রকাশ।
এ’দিন মীরসরাই উপজেলা সদরে মীরসরাই উপজেলা বিএনপি’র সদ্য গঠিত আহবায়ক কমিটির নের্তৃবৃন্দ ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মোঃ নুরুল আমিন এর উপস্থিতিতে পৌরসভা বিএনপি’র উদ্যোগে আলোচনা সভার আয়োজন করেছিলো বলে প্রাপ্ত সংবাদে জানা গেছে।
অপর দিকে বারইয়ারহাট পৌরসভায় চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যান ও জেলা বিএনপি’র সদস্য এবং বারইয়ারহাট পৌরসভা বিএনপি’র সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজীর উপস্থিতিতে এখানে দলীয় ভাবে অসহায়-দুস্থ পথচারীদের মাঝে বিরানি’র প্যাকেট বিতরণ করা হয় বলে ও পাওয়া সংবাদে জানা গেছে।